• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : October 22, 2022

সুনামগঞ্জের দোয়ারায় ডিলারের বাসার পেছনে টিসিবির পণ্যের খালি প্যাকেটের স্তুপ

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৬০ জন পড়েছে
আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

 

হাফিজ সেলিম আহমদ-
স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ন্যায্যমূল্যে বিক্রির জন্য সরকারের দেওয়া টিসিবির পণ্যের খালি প্যাকেটের স্তুপ ডিলারের বাসার পেছন থেকে উদ্ধার করেছে স্থানীয় জনতা। শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি বাজারে সুরমা নদীর তীরে খালি প্যাকেটের স্তুপ দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়।
মান্নারগাঁও ইউনিয়নে নিযুক্ত টিসিবির ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কৃপা সিন্ধু রায় ভানুর বাসার পেছনে এসব খালি প্যাকেট পড়ে ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয়রা জানান, মান্নারগাঁও ইউনিয়নে সরকার নিযুক্ত টিসিবি ডিলার ভানু সরকার থেকে সরবরাহকৃত ন্যায্যমূল্যের প্যাকেটজাত পণ্য প্যাকেট থেকে খুলে অধিক মুনাফা লাভের জন্য খোলাবাজারে বিক্রি করে আসছেন।
এর আগে গত রমজানে মাসে পণ্য বিক্রির সময় প্রতিটি প্যাকেজে ২৫০ গ্রাম পণ্য কম দেয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। স্থানীয় ব্যবসায়ী আশরাফ উদ্দিন তালুকদার বলেন, আমি বাজারে এসে লোকমুখে শুনে নদী তীরে গিয়ে দেখি টিসিবির ডালসহ বিভিন্ন পণ্যের শত শত প্যাকেট তীরে পড়ে আছে। স্থানীয় ডিলার এসব পণ্য প্যাকেট থেকে খুলে খোলাবাজারে বিক্রি করছেন বলে আমারা জানতে পেরেছি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি।সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, সরকার সাধারণ ভোক্তাদের জন্য ডিলারের মাধ্যমে ন্যায্যমূল্যে বিভিন্ন পণ্য সরবরাহ করছে। কিন্তু দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ডিলার এসব পণ্য অধিক মুনাফা করতে খোলাবাজারে বিক্রি করছেন। পণ্য ওজনে কম দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগের ব্যাপারে মান্নারগাঁও ইউনিয়নে নিযুক্ত ডিলার কৃপা সিন্ধু রায় ভানু বলেন, ডালের প্যাকেট গুদাম থেকে নিয়ে আসার সময় কিছু কিছু প্যাকে ফেটে যায়।
এসব প্যাকেট থেকে ডাল খালি করে সাদা পলিথিনে করে ভোক্তাদের দেয়া হয়। খালি প্যাকেটগুলো নদীতে ফেলে দিয়েছি। মানুষ যে অভিযোগ করছে তা সঠিক নয়। রমজান মাসে ওজনে কম দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ডিসি স্যার তাঁর লোক দিয়ে প্যাকেট করেছেন। এসব প্যাকেটের কোনো কোনোটিতে পণ্য কম ছিল কোনোটিতে বেশি ছিল।
এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা বলেন, এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। টিসিবির পণ্যে কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন