• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ
প্রকাশ : September 16, 2024

সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৬৬ জন পড়েছে
আপডেট : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেছেন, এই দেশটি প্রতিটি মানুষের । বর্তমানে প্রশাসন জন সম্পৃক্তহীন হয়ে পড়েছে। প্রশাসনকে জনগনের দৌড়গড়ায় নিয়ে যেতে হলে জনসম্পৃক্ততা বাড়াতে হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি। এ জন্য সবাই মিলেই যে যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে। কারণ এই দেশটা আমাদের, প্রতিটি ধর্মে মানুষজন মিলেই মুক্তিযুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ । সব ক্ষেত্রেই দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। মানুষের মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখার জন্য তিনি নিরলস ভাবে কাজ করে যাওয়ার মাধ্যমে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, পরিবেশ রক্ষা করে মানুষের জীবন জীবিকার পথ প্রশস্থ করার আহবান জানান।

তিনি গতকাল সোমবার বিকাল ৪টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ মিয়া সুনামগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল সহ গণমাধ্যম কর্মী গণ উপস্থিত ছিলেন।

গণমাধ্যম কর্মীগণ সুনামগঞ্জ জেলার নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সমস্যার সমাধান করার জন্য অনুরোধ করেন । জেলা প্রশাসক পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করার আশ্বাস প্রদান করেন। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধ করা, সুনামগঞ্জ সদর উপজেলার ইজারাবিহীন ধোপাজান (চলতি) নদী থেকে একটি শক্তিশালী সিন্ডিকেট দ্বারা দিনরাত অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ, অবৈধ চিনি পিয়াজ চোরাচালানী বন্ধ, মাদক এবং চাঁদাবাজির বন্ধসহ অন্যান্য অপরাধ নির্মূল করার আহবান জানান। হাওরের ফসল রক্ষা বাধঁ টেকসই করার উপর এবং অপ্রয়োজনীয় বাধঁ নির্মান করে সরকারী অর্থের অপচয় না করার অনুরোধ জানান। শহরের যানজট নিরসন করার জন্য একটি বাইপাস রাস্তা নির্মান করার পাশাপাশি অবৈধভাবে দখলে রাখা খালগুলো উচ্ছেদ করার দাবী জানান। নবাগত জেলা প্রশাসক সবার সহযোগিতা কামনা করেন এবং সবাইকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

১৬.০৯.২০২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন