• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ
প্রকাশ : September 17, 2025

সুনামগঞ্জের মধ্যনগরে মা–মেয়ে গুরুতর অসুস্থ, ভাঙা কুঁড়েঘরে কষ্টের জীবন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৭৯ জন পড়েছে
আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

শফিকুল ইসলাম শফিক,মধ্যনগর:সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কার্তিকপুর গ্রামের মোছাঃ সুমলা বেগম (৮০) ও তার মেয়ে মোছাঃ লাল বানু (৫৫) দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। দারিদ্র্য, চিকিৎসাহীনতা ও আর্থিক অক্ষমতার কারণে তাদের জীবন যাপন একেবারেই দুর্বিষহ হয়ে উঠেছে।

পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা যায়, সুমলা বেগমের গালে ফোলা শুরু হয়, পরে তা বড় টিউমারে রূপ নেয়। অন্যদিকে, তার মেয়ে লাল বানু অর্ধ-প্যারালাইস হয়ে শয্যাশায়ী। স্বামী ফয়সাল আহমেদও বৃদ্ধ ও অসহায়। পরিবারে কেউ উপার্জন করতে পারছে না।
তাদের নিজস্ব কোনো জমি বা বসবাসের ব্যবস্থা নেই। বর্তমানে তারা অন্যের ভাঙা কুঁড়েঘরে বসবাস করছেন এবং খাদ্য ও চিকিৎসা অভাবে দিন কাটাচ্ছেন।
প্রতিবেশী শাহজাহান খান বলেন, “তারা ঠিকমতো খেতে পারছে না। মাঝে মধ্যে গ্রামবাসীরা সহযোগিতা করে। তবে চিকিৎসার অভাবে মা-মেয়ের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে।”
অসুস্থ মা-মেয়ে জানালেন, “আমাদের দেখাশোনা করার কেউ নেই। যদি দেশ-বিদেশের কোনো হৃদয়বান মানুষ আমাদের সাহায্য করেন, হয়তো আমরা সুস্থ হতে পারি। বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা যদি চিকিৎসার ব্যবস্থা করেন, তাহলে বাঁচার আশা জাগবে।”
স্থানীয়রা আশা করছেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে মা-মেয়ের জন্য জরুরি চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন