• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : March 19, 2025

সুনামগঞ্জে অস্ত্রসহ ডাকাতদলের দুই সদস্য গ্রেফতার

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১০২ জন পড়েছে
আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

চলমান ডেক্স:
সুনামগঞ্জের দিরাই থেকে পুলিশ সদস্যকে অপহরণ করে নিয়ে যাবার পথে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার সন্ধায় দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল,সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভান্ডা মল্লিকপুর গ্রামের আজিম আলীর ছেলে নুরুল আমিন, টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার ব্রাহ্মণ খোলা গ্রামের জাহাঙ্গীর আলমের (ট্রাক চালক) শাহ আলম।
প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে দিরাই থানার এসআই মো:মোহন মিয়া সঙ্গীয় পুলিশ ফোর্সসহ দিরাই-সুনামগঞ্জ সড়কের শরীফপুর এলাকায় রাত্রিকালীন টহলের সময় মিনি ট্রাকে পুলিশ কনস্টেবল মামুনুর রশিদ মিনি ট্রাকে তল্লাশি করতে উঠেন। ওই সময় ট্রাকের পেছনে অবস্থানরত ৩ থেকে ৪ জন ডাকাত সদস্যসহ ওই পুলিশ ট্রাক যোগে অপহরণ করে ট্রাকটি দ্রত গতিতে সুনামগঞ্জমুখী রওনা হয়।
ওই বিষয়টি অবগত করলে শান্তিগঞ্জ থানা পুলিশ রাত ১টার দিকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্থানীয় জনতার সহায়তায় অপহরণকৃত পুলিশ সদস্যকে উদ্যার, ডাকাতদলের ওই দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ওই সময় ট্রাকটি কৌশলে চালিয়ে যাবার পথে একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে কার চালকসহ তিনজন আহত হন। অপহরণের শিকার পুলিশ কনস্টেবল মামুনুর রশিদ আহত হন।
এরপর দিরাই থানা পুলিশ মিনি ট্রাক সহ ২টি রামদা, ২টি লোহার পাইপ, ১টি কাঠের লাঠি জব্দ করে।
মঙ্গলবার রাতে জেলা পুলিশের দায়িত্বশীল অফিসার জানান, গ্রেফতারকৃতরা ডাকাতি, গরু চুরির সাথে জড়িত। এ সংঘবদ্ধ চক্র নিয়মিতভাবে দেশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধ চুরির পাশাপাশি ডাকাতি করে আসছিলো ।
বুধবার দিরাই থানায় সরকারি কাজে বাধা দান,ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার দুজনের নামোল্ল্যেখ পূর্বক ডাকাতদলের অপর কয়েক সদস্যকে পলাতক আসামি করা হয়েছে।
১৯-০৩-২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন