• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : April 4, 2026

সুনামগঞ্জে জুলাইযোদ্ধা জহুর আলীকে খুন করার হুমকি দিল লীগ সন্ত্রাসী নিজাম উদ্দিন, পর্ব-২

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ২৫ জন পড়েছে
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

স্টাপ রিপোর্টার: সুনামগঞ্জ পৌরসভার দক্ষিণ নতুনপাড়া আবাসিক এলাকায় নিজের ক্রয়কৃত ৫ শতক জায়গায় ভিটেবাড়ী নির্মাণ করতে গিয়ে প্রতি পদে পদে বাঁধা ও হুমকীর সম্মুখীন হচ্ছেন সুনামগঞ্জের অতি গুরুতর আহত জুলাইযোদ্ধা জহুর আলী। অনুসন্ধানে জানা যায়, তেঘরিয়া মৌজার ৮০ নং জেএলস্থিত ২৫-১২১৫১ নং নামজারী খতিয়ানের আওতাভূক্ত ৭৯১০ নং দাগের ৫ শতক প্লটভূমি ১৭/০২/২০২৫ইং তারিখে সুনামগঞ্জ সদর সাবরেজিষ্ট্রি অফিসের ৬১৭ নং দলিল অনুযায়ী ক্রয় করেন সুনামগঞ্জ পৌরসভার বাধনপাড়া আবাসিক এলাকার বাসিন্দা মরহুম নাজির আহমদের পুত্র জুলাইযোদ্ধা মোঃ জহুর আলী। জায়গা ক্রয়ের পর যথারীতি নামজারী ও ভূমি উন্নয়ন কর পরিশোধসহ যাবতীয় আইনগত বৈধ প্রক্রিয়া সম্পাদন শেষে বসতভিটা নির্মাণের কাজ শুরু করতে গেলে দফায় দফায় তাঁর কাছে চাঁদাদাবী করে যাচ্ছে শহরের একদল ভূমিদস্যু সিন্ডিকেট সদস্য।

এচক্রের সকলই আওয়ামীলীগ নেতার আত্মীয়,স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের রাজনীতির সাথে সক্রিয় ছিল। চিহ্নিত সন্ত্রাসীদের মধ্যে রয়েছে নিজাম উদ্দিন (৫০) নামের এক যুবক। সে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মৃত মফিজুর রহমানের পুত্র। উক্ত নিজাম উদ্দিন দীর্ঘদিন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে সক্রিয় ছিল। গত ২রা ফেব্রুয়ারি সোমবার রাত সাড়ে ১১টায় ক্রয়কৃত জায়গায় মাটি ভরাট করতে গেলে নিজাম উদ্দিন ৪ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে জহুর আলীর বাড়ী নির্মাণকাজে প্রতিবন্ধকতার পাশাপাশি তাঁকে খুন করার হুমকী দেয়। এ ঘটনায় জহুর আলী গত ৩/২/২৬ইং তারিখে সুনামগঞ্জ সদর মডেল থানায় ১৩৮নং জিডি দায়ের করেন। জিডির দায়িত্বে থাকা সদর মডেল থানার এএসআই নিরস্ত্র মোঃ আব্দুল কাইয়ূম (বিপি নং ৭৬৯৯০১৭১১৭) বিবাদী নিজাম উদ্দিনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। কিন্তু বেপরোয়া ঐ নিজাম উদ্দিনকে গ্রেফতার না করায় সে আরো উত্তেজিত হয়ে শুক্রবার (৩রা এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টায় সুনামগঞ্জ পৌরসভার মোক্তারপাড়াস্থ পানামা গল্লীর রাস্তায় নিজের চশমা দোকানের সামনে জহুর আলীকে একা পেয়ে রামদা দিয়ে গলাকেটে ফেলবে বলে প্রকাশ্য দিবালোকে হত্যার হুমকী দেয়।

এ ঘটনার প্রতিবাদে জুলাইযোদ্ধা জহুর আলী আবারও সুনামগঞ্জ সদর মডেল থানায় জিডি নং ১৬৭ তারিখ ৩/৪/২০২৬ইং দায়ের করেন। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ রতন সেখ জহুর আলীর জিডি সংক্রান্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য এসআই মোঃ মোমরেজ ইসলাম (বিপি ৭৫৯৩০৯১৩০৩) কে নির্দেশ দিয়েছেন। এসআই মোঃ মোমরেজ জিডিতে বর্ণিত অভিযোগের ব্যাপারে তদন্তপূর্বক আইনানুগ পদক্ষেপ গ্রহন করবেন বলে সাংবাদিকদের জানান। পুলিশ প্রশাসন একজন জুলাই যোদ্ধার জানমাল ও সহায় সম্পদ রক্ষায় কতটুকু পদক্ষেপ গ্রহন করে সেটাই এখন দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন