সচিব আরও বলেন, কোনো অবস্থাতেই পানি প্রবাহ বন্ধ করা যাবে না। পানি প্রবাহ ঠিক রেখেই সড়কের কাজ করতে হবে। অনেক জায়গাতেই ব্রিজের পাশেই খাল ভরাট হয়ে আছে, এতে পানি প্রবাহসহ নানা সমস্যার সৃষ্টি করছে, এসব উচ্ছেদ করতে হবে। গ্রামের মানুষের মতামত নিয়েই সড়ক নির্মাণকাজের পরিকল্পনার উপর গুরুত্বারোপ করতে হবে। কারণ স্থানীয়দের অনেক অভিজ্ঞতা রয়েছে। যেহেতু আমাদের বন্যার সঙ্গেই বসবাস তাই সেই মোতাবেক ডিজাইন করে পরিকল্পনা করার আহ্বান জানান তিনি। শুক্রবার তিনটার দিকে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসন ও সওজ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী সুয়েব আহমদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সিলেট ফজলে রাব্বী, প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, প্রকৌশলী রক্ষণাবেক্ষণ জিকরুল হাসান, সুনামগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক, উপ-বিভাগীয় প্রকৌশলী আশরাফুল হামিদ, সোহাগ আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল করিম প্রমুখ।