• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : April 8, 2024

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ২১৩ জন পড়েছে
আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

চলমান ডেস্ক :

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০৮ এপ্রিল ২০২৪ খ্রি.) সকাল ১১টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে অফিসার ও ফোর্সদের উপস্থিতিতে এই কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্, পিপিএম-সেবা। কল্যাণ সভাটি সঞ্চালনা করেন জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর। কল্যাণ সভায় পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা মনোযোগসহকারে শুনেন এবং উত্থাপিত সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভায় মার্চ/২০২৪ খ্রি. মাসে মাদক উদ্ধার, সর্বোচ্চ পরোয়ানা তামিলের জন্য বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের অর্থ পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।

পরবর্তীতে সুনামগঞ্জ জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক (আরআই) মোঃ দেলোয়ার হোসেন এবং সুনামগঞ্জ পুলিশ হাসপাতালে প্রেষণে কর্মরত ডা. এস এম ফজল-ই-রাব্বী সরকারকে বদলিজনিত বিদায় উপলক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় পুলিশ পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন এবং ডা. এস এম ফজল-ই-রাব্বী সরকারের সাথে কর্মজীবনে অতিবাহিত করা বিভিন্ন বিষয় স্মৃতিচারণ করে বক্তব্য দেন জেলা পুলিশের অফিসার ও কর্মকর্তাবৃন্দ। পরে পুলিশ সুপার বিদায়ী পুলিশ পরিদর্শক ও ডাক্তারকে জেলা পুলিশের পক্ষ থেকে স্মৃতি স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন।

কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মোঃ নাসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদসহ সকল থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

কল্যাণ সভা শেষে দুপুর ২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মার্চ/২০২৪ খ্রি. মাসের জেলার অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্, পিপিএম-সেবা। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস। অপরাধ পর্যালোচনা সভায় মার্চ/২০২৪ খ্রি. মাসের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন