• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ
প্রকাশ : September 19, 2024

সুনামগঞ্জ জেলা পুলিশে ব্যাপক রদবদল ৬ থানার ওসি বদলী

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪৩ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:সুনামগঞ্জে ৬ থানার ওসি বদলী সুনামগঞ্জ জেলা পুলিশে ব্যাপক রদবদল করা হয়েছে। জেলার ৬ থানার অফিসার ইনচার্জ ওসি কে বদলি করা হয়েছে। পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে তাদের বদলি করা হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ আলম, সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ, দিরাই থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মাইন উদ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান ও বিশ^ম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক কে সুনামগঞ্জ নিরস্ত্র পুলিশ পরিদর্শক লাইন ওআর এ বদলি করা হয়েছে।

এদিকে একই দিন পৃথক অফিস আদেশে সুনামগঞ্জ পুলিশ অফিসের অপরাধ শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ দেলোয়ার হোসেন কে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ, সুনামগঞ্জ পুলিশ অফিসের মাদক বিরোধী সেলের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মোখেলেছুর রহমান আকন্দ কে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ, সুনামগঞ্জ পুলিশ লাইন্সের রেশন স্টোর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) নাজমুল হক কে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ, তাহিরপুর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গোলাম কিবরিয়া হাসান কে ছাতক থানার অফিসার ইনচার্জ, জগন্নাথপুর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. জাহিদুল হক কে দিরাই থানার অফিসার ইনচার্জ এবং তাহিরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. কাউছার আলম কে বিশ^ম্ভরপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন