এম আর সজিব সুনামগঞ্জ থেকে :বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ জেলা কমিটি বাতিল করে ৩২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি।
সোমবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। এর পূর্বে গত রবিবার (৩ নভেম্বর) রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির কমিটি বাতিল করা হয়। বাতিল হওয়া কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনকে নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে।
সদস্য হলেন,শান্তিগঞ্জ উপজেলার প্রতিষ্ঠাতা উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ,কারানির্যাতিত মোঃ আনছার উদ্দিন,এবং কুর্মি বান্ধব প্রিয় মানুষ নুর আলী, সাংবাদিক কে শুভেচ্ছা বার্তায় অবহিত করেন কৃষক দলের যুগ্ন আহবায়ক মুজাহিদ উদ্দিন গাজিনগর শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মিজানুর রহমান চৌধুরী, অ্যাড. মল্লিক মইন উদ্দিন সোহেল, অ্যাড. শেরে নুর আলী, অ্যাড. নুরুল ইসলাম নুরুল, নাদের আহমেদ, আকবর আলী, অ্যাড. মাসুক আলম, আনিসুল হক, আব্দুল মোতালেব খাঁন, রেজাউল হক,শামসুল হক নমু, আ.ত.ম মিছবাহ, ব্যারিস্টার আবিদুল হক, সেলিম উদ্দিন, আবুল কালাম আজাদ, ফারুক আহমদ (ছাতক), আব্দুর রহমান, নজরুল ইসলাম (সুনামগঞ্জ), কামরুল ইসলাম কামরুল, নাসিম উদ্দিন লালা, মো. মুনাজ্জির হোসেন সুজন, অ্যাড. জিয়াউল ইসলাম শাহিন, নজরুল ইসলাম (ছাতক), আব্দুল মুকিত, মো. শফিকুল ইসলাম,, সিরাজ মিয়া, মো: আবুর রশীদ।