• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : February 6, 2026

সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৮৫ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

চলমান ডেক্স: আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর–বিশ্বম্ভরপুর) আসনের নির্বাচনী লড়াই ভিন্ন মাত্রা পেতে যাচ্ছে। প্রার্থীদের আঞ্চলিক অবস্থান ও ভোটের অঙ্ক বিশ্লেষণ করে ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা—এবার ফলাফল নির্ধারণে বড় ধরনের ভূমিকা রাখতে পারে ভোট বিভাজন এবং আঞ্চলিক ঐক্য।
এই আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চারজনই সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তারা হলেন—
এডভোকেট নুরুল ইসলাম নুরুল (বিএনপি, ধানের শীষ),
এডভোকেট শামসুদ্দিন (জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা),
এডভোকেট নাজমুল হুদা হিমেল (জাতীয় পার্টি, লাঙ্গল) এবং
দেওয়ান জয়নুল জাকেরীন (স্বতন্ত্র, মোটরসাইকেল প্রতীক)।
অন্যদিকে, বিশ্বম্ভরপুর উপজেলা থেকে একমাত্র প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুফতী শহীদুল ইসলাম পলাশী হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। স্থানীয় ভোটারদের একটি বড় অংশের মতে, একক উপজেলা প্রার্থী হওয়ায় বিশ্বম্ভরপুরে তিনি তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
ভোটের সংখ্যাগত হিসাব অনুযায়ী, সুনামগঞ্জ-৪ আসনে মোট ভোটার প্রায় ৩ লাখ ৬৬ হাজার। এর মধ্যে সদর উপজেলায় ভোটার সংখ্যা প্রায় ২ লাখ ৩২ হাজার এবং বিশ্বম্ভরপুর উপজেলায় প্রায় ১ লাখ ৩৪ হাজার। বিশ্লেষকদের মতে, সদর উপজেলার বিপুল ভোট পাঁচ প্রার্থীর মধ্যে ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা কোনো একক প্রার্থীর বড় ব্যবধানে এগিয়ে যাওয়া কঠিন করে তুলতে পারে।
এর বিপরীতে, বিশ্বম্ভরপুর উপজেলায় একমাত্র স্থানীয় প্রার্থী হিসেবে মুফতী শহীদুল ইসলাম পলাশীর পক্ষে ভোট একমুখী হলে সেটিই হতে পারে নির্বাচনের টার্নিং পয়েন্ট। স্থানীয় ভোটারদের একটি অংশ মনে করছেন, দলীয় পরিচয়ের চেয়েও এবার “উপজেলার প্রার্থী” বিষয়টি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে।
এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সংসদ সদস্য পদটি সদর উপজেলার প্রতিনিধিদের দখলে থাকায় বিশ্বম্ভরপুর উন্নয়ন ও প্রশাসনিক গুরুত্বে পিছিয়ে রয়েছে—এমন ধারণা অনেকের মধ্যে রয়েছে। এ কারণেই এবার বিশ্বম্ভরপুরে নিজ উপজেলার প্রার্থীকে সংসদে পাঠানোর দাবিতে এক ধরনের আবেগ ও ঐক্যের সৃষ্টি হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি বিশ্বম্ভরপুরের ভোটাররা দল-মত নির্বিশেষে আঞ্চলিক স্বার্থকে অগ্রাধিকার দেন, তবে ভোটের সমীকরণ আমূল বদলে যেতে পারে। সে ক্ষেত্রে সদর উপজেলার চার প্রার্থীর ভোট ভাগাভাগি এবং বিশ্বম্ভরপুরের একক ভোট ব্যাংকই হয়ে উঠতে পারে সুনামগঞ্জ-৪ আসনের ভাগ্য নির্ধারণের মূল চাবিকাঠি।
ফলে প্রশ্ন এখন একটাই—বিশ্বম্ভরপুর কি এবার তাদের সংসদ সদস্য ধরে রাখতে পারবে, নাকি ভোটের ভার আবারও চলে যাবে সদর উপজেলায়? এই প্রশ্নের উত্তরই ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করে দিতে পারে সুনামগঞ্জ-৪ আসনের নির্বাচনী চিত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন