• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি
প্রকাশ : April 21, 2023

সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) সহ জেলাবাসী’কে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন হাফিজ মাও.মুখলিছুর রহমান চৌধুরী

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৬৮ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলাবাসী ও দেশ বিদেশের সকল মুসলমান ভাই বোনদেরকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ইউরোপ জমিয়তের প্রচার সম্পাদক মাও.মুখলিছুর রহমান চৌধুরী ও সুনামগঞ্জ -৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভপুর ) নির্বাচনী আসনের জমিয়তের মনোনয়ন প্রত্যাশী মাও.মুখলিছুর রহমান চৌধুরী।

হাফিজ মাও. মুখলিছুর রহমান চৌধুরী বলেন,পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সকল শ্রেণি পেশার মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি আপনাদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। দেশের বিদ্যমান বৈশ্বিক ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে আহ্বান করছি। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করার আহবান করছি।
আমরা যে যেখানেই থাকি ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। কোথাও যেন অসহায় ও দুস্থ মানুষ অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে।তিনি বলেন, পবিত্র এ দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমিয় হাওয়া। পবিত্র ঈদুল ফিতরে আমি এই কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন