• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ ভুয়া “ভূমিহীন” পরিচয়ে খাস জমি দখলের হিড়িক: আমদাবাদে ঐতিহ্যবাহী খেলার মাঠ হুমকির মুখে পাইকগাছায় তাঁতীদলের সভাপতি শিমুলের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ সুনামগঞ্জে জুলাইযোদ্ধা জহুর আলীকে খুন করার হুমকি দিল লীগ সন্ত্রাসী নিজাম উদ্দিন, পর্ব-২ সুনামগঞ্জ শান্তিগঞ্জের পূর্ব বিরগাঁও’এ ধর্ষণ মামলা তুলে নিতে চাপ, না মানায়—পা ভাঙল যুবকের ইরান যু/দ্ধে/র প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, হুমকিতে শতাধিক পরিবার সুনামগঞ্জে জুলাইযোদ্ধাকে গলা কেটে হত্যার হুমকি, থানায় জিডি
প্রকাশ : September 13, 2022

স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি কার্যকরে অ্যাডভোকেসি সভা

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৪৫৬ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

 

মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট প্রতিনিধিঃ

স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি কার্যকর করার লক্ষ্যে জয়পুরহাটে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে, ইউএনএফপিএ বাংলাদেশের সহযোগিতায়, ফ্যামিলি প্ল্যানিং ফিল্ড সার্ভিসেস ডেলিভারি এ সভার আয়োজন করে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট জেলা পরিবার পরিকল্পনা সভা কক্ষে দিনব্যাপী এই অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন হাঙ্গীর, সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী, জয়পুরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. একে এম জোবায়ের গালীব,জয়পুরহাট পরিবার পরিকল্পনা বিভাগের ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা. শীতেন্দ্র শেখর।

সভায় জানানো হয়, স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি কার্যকর করার লক্ষ্যে আগামী ২০-২২ সেপ্টেম্বর তিন দিনব্যাপী খাবার বড়ি, কনডম ও ইনজেকশনের ওপর মাঠ পর্যায়ে প্রচারণা কার্যক্রম ও বিশেষ সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় নিয়োজিত সব কর্মকর্তা ও কর্মচারীদের আরও সেবার মান বাড়াতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন