• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি
প্রকাশ : May 1, 2023

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে র‌্যালি ও পথসভা সম্পন্ন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৬৭ জন পড়েছে
আপডেট : সোমবার, ১ মে, ২০২৩

 
জাকির হোসাইন সুনামগঞ্জ প্রতিনিধি :

অদ্য ০১/০৫/২০২৩ ইং রোজ সোমবার মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে একটি শান্তিপুর্ণ র‌্যালি ও পথসভা সম্পন্ন হয়েছে।উক্ত র‌্যালি ও পথ সভায় উপস্থিত ছিলেন জনাব এডভোকেট আবু হানিফ নোমান শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা সভাপ্রতি,সাধারণ সম্পাদক জনাব কুদরতে এলাহি মারুফ,পৌর শাখার সভাপতি সিরাজুল ইসলাম ওলী,সদর উপজেলার সভাপতি মাওলানা মো: মুতিউর রহমান,শান্তিগঞ্জ উপজেলার উপদেষ্টা জনাব আসাদুজ্জামান আসাদ,শান্তিগঞ্জ উপজেলার সভাপতি রায়েজ নুর,সাধারণ সম্পাদক মামুন আহমদ, জগন্নাথপুর উপজেলা সভাপতি দেলওয়ার হোসাইন সহ সুনামগঞ্জ জেলা শাখার ৫শতাধিক অন্যান্য কর্মী ও নেতৃবৃন্দ।উক্ত র‌্যালি ও পথসভায় শুভেচ্ছা বক্তব্য পেশ করেন এডভোকেট আবুহানিফ নোমান। তিনি বক্তব্যে শ্রমিকদের অধিকার সম্পর্কে দেশের সরকার প্রধানের নিকট নিম্নোক্ত বিষয়গুলো দাবি জানান।উনার দাবির প্রধান বিষয় গুলো ছিল শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক প্রদান করা,জাতীয়ভাবে ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ ও বাস্তবায়ন করা, গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন ২০ হাজার টাকা করা,পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ করা,সকল বন্ধ পাটকল খুলে দেয়া,সার বীজ ও কীটনাশকের দাম কমাতে ও তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মুল্য দেওয়া,দ্রব্য মুল্যের উর্ধগতি রোধ করা ও শ্রমিকদের ক্রয় করার আওতায় আনা। শ্রমিকদের পরিবার ও বাচ্চাদের পড়ালেখার খরচ সহ চিকিৎসার ব্যবস্থা করা।কর্মস্থলে আহত ও নিহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া।এসব বিষয় আলোচনার পর সকল নেতা কর্মীদের নিয়ে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সামন থেকে র‌্যালি বের হয়ে কোর্ট পর্যন্ত র‌্যালি করা হয়।পুনরায় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার রিপন ও সকল শ্রমিক সংগঠনের সাথে কোর্ট থেকে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত এবং সেখান থেকে পুনরায় কোর্ট পর্যন্ত র‌্যালি করা হয়। সেখানে সংক্ষিপ্ত আকারে সকল সংগঠনের প্রতিনিধিগন তাদের বক্তব্যের মধ্যে সরকার প্রধানের নিকট শ্রমিকদের সকল ন্যায্য দাবি সম্পর্কে জানান।সর্বশেষ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী মহোদয়ের সমাপনী বক্তব্যে তাদের সকল দাবি সম্পর্কে সরকারের প্রতিনিধি হয়ে পুরন করার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন