• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ
প্রকাশ : December 15, 2024

আলোর সকাল ও প্রচেষ্টা নিউজ পরিবারের পক্ষ থেকে সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১২০ জন পড়েছে
আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:১৬ ডিসেম্বর মহান বিজয় ও জাতীয় জীবনে আত্নত্যাগের মহিমায় উদ্ভাসিত অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন। দেশ ও দেশের বাইরের সকল পাঠক, পাঠিকা, কলাকুশল, বিজ্ঞাপন দাতা, সংবাদদাতা, সহ সকলকে দৈনিক আলোর সকাল ও দৈনিক প্রচেষ্টা নিউজ অনলাইন নিউজ মিডিয়া’র পক্ষ থেকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা।

পৃথিবীর মানচিত্রে আমরা পেয়েছি এক অনবদ্য পরিচয়। স্বাধীনতার দীপ্ত শ্লোগানে মুখরিত সেই মহান বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধায় সাথে স্মরণ করছি ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনেদেরকে।

দৈনিক আলোর সকাল এর সম্পাদক ও প্রকাশক মোঃ আঃ মান্নান বলেন, বিজয় দিবস আমাদের জাতির ত্যাগ, সংগ্রাম ও গৌরবের প্রতীক। দিনটি আমাদের মনে করিয়ে দেয়, দেশের স্বাধীনতার জন্য আমাদের লাখো শহীদের অমূল্য আত্মত্যাগের কথা। আমি চাই এমন একটি বাংলাদেশ, যেখানে বৈষম্য থাকবে না। সবার জন্য শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত হবে। প্রতিষ্ঠিত হবে ন্যায়বিচার।

বিজয় দিবস হোক নতুন শপথ নেওয়ার দিন, মানবিক ও সমৃদ্ধ দেশ গড়ার শপথ। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হোক। আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে সকলে মিলে কাজ করলে, তবেই বিজয়ের সম্মান সত্যিকার অর্থে রক্ষা পাবে। স্বাধীনতা আমাদের অহংকার, তাই এর মর্যাদা রক্ষা করাই হোক আমাদের অঙ্গীকার।

তিনি আরো বলেন মহান বিজয় দিবস নিঃসন্দেহে আমাদের জন্য একটি গৌরবের দিন। দিনটি আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অধ্যায়। জুলাই আন্দোলনের পর এই বিজয় বাংলাদেশিদের জন্য একটি নবজাগরণ। জুলাই আন্দোলনে স্বৈরাচারের পতনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন, সবকিছু নিয়েই আমাদের নতুন করে পথচলা শুরু। বৈষম্যহীন স্বাধীন দেশের আকাঙ্ক্ষায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে অর্জিত বিজয়ের তাৎপর্য মিশে আছে এই জাতির অস্তিত্বে। ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এ বিজয় অর্জিত হয়েছে। তবে অর্জিত বিজয়ের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এবার আমাদের অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি ও সব ধরনের অপশক্তিকে রুখে দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন