চলমান ডেক্স:মুক্তির মূলমত্র ইসলামী শাসনতন্ত্র এই শ্লোগান কে বিত্তি করে ইসলামী আন্দোলন ‘র পথচলা। ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলা শাখা এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মাওলানা মুফতি আব্দুস শহিদ ও সাধারণ সম্পাদক মাও:আব্দুল কাদির এবং সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক হাফিজ আতিক, অর্থ সম্পাদক মোঃআব্দুল হক।
২১ মার্চ বৃহস্পতিবার সুনামগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের কাউন্সিল রুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ সদর শাখা এর নতুন কমিটি গঠন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার মজলিসে শুরা অধিবেশনে প্রধান অথিতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা’র সাধারণ সম্পাদক মাও:সুহেল আহমদ, বিশেষ অতিথি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাও:মাহফুজুর রহমান সজিব,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাও:মাছুম আহমদ।

মাও:সাজিদুর রহমান এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় উপকমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক তানভির আহমদ তাসলিম, বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার অন্যতম সদস্য মো:আব্দুল গফুর এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রায়হান আহমদ মুজাহিদ প্রমুখ। পীর সাহেব চরমুনাই হাফি:এর হাতকে শক্তিশালী করণের নিমিত্তে এবং প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র রুখতে গঠিত কমিটি ইসলামী আন্দোলনের আদর্শ ধারন করে দেশ, জাতি এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।