চলমান ডেস্ক :
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ ও জগন্নাথ পুর উপজেলাবাসী ও দেশ বিদেশের সকল মুসলমান ভাই বোনদেরকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মাওঃ মুখলিছুর রহমান চৌধুরী লন্ডন প্রবাসী
প্রচার সম্পাদক জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ।
মাওঃ মুখলিছুর রহমান চৌধুরী বলেন,পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সকল শ্রেণি পেশার মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি আপনাদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। দেশের বিদ্যমান বৈশ্বিক ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে আহ্বান করছি। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করার আহবান করছি।
আমরা যে যেখানেই থাকি ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। কোথাও যেন অসহায় ও দুস্থ মানুষ অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে।তিনি বলেন, পবিত্র এ দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমিয় হাওয়া। পবিত্র ঈদুল ফিতরে আমি এই কামনা করি।