অদ্য ৬ জুলাই, বৃহস্পতিবার, বাদ আসর শাখাইতি মাদরাসা অফিসে যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত বাংলাদেশ কাঠইর ইউনিয়ন শাখার যৌথ ঈদ পূণর্মিলনী, যুব জমিয়ত সভাপতি হাফিজ মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে ও ছাত্র জমিয়ত সভাপতি জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা শাহজাহান আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা সুলাইমান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুননূর আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফ উদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, অর্থ সম্পাদক মুফতি মারজান আহমদ, ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক জুরাইজ আহমদ হাব্বান, অফিস সম্পাদক মুনিরুল হাসান নাসিম, সদস্য তোফায়েল আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) ছাত্রনেতা সুহাইল আহমদ ইয়াহ্ইয়া, ইউনিয়ন জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা হারিছ উদ্দীন, সৌদি আরব জমিয়ত নেতা মাওলানা খলিলুর রহমান।
এতে আগামী ৮ সেপ্টেম্বর যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের যৌথ উদ্যোগে শপথ গ্রহণ ও প্রশিক্ষণ কর্মশালার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। যা মুরব্বীগণের সাথে আলোচনা করে চুড়ান্ত করা হবে। দৈনিক চলমান বাংলাদেশ পত্রিকার সম্পাদক কে জানিয়েছেন কাঠইর ইউনিয়ন যুব জমিয়তের প্রচার সম্পাদক আবু সুফিয়ান।