• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : January 26, 2024

কাস্টমস দেশের অর্থনৈতিক অগ্রগতিতে  গুরুত্বপূর্ণ অবদান রাখছে

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১১৩ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুরে আন্তর্জাতিক কাস্টম দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শুক্রবার উপজেলার বড়ছড়া, চারাগাঁও এবং বাগলি এলসি স্টেশনে উদ্যোগে বড়ছড়া শুল্ক স্টেশনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায়  সিলেট কাস্টম, এক্সাইজ ও ভ্যাটের সহকারি কমিশনার মো. সোহানুর রহমানের সভাপতিত্বে অতিথি’র বক্তব্য রাখেন,  তাহিরপুর উপজেলার সহকারি কমিশনার আসাদ্দুজামান রনি, বিজিবির সহকারি পরিচারক আব্দুর রাজ্জাক মণ্ডল, আবগারি ও ভ্যাট বিভাগের সহকারি কমিশনার আল আমিন মাহমুদ আশরাফ, তাহিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম প্রমুখ।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বড়ছড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা  মাজহারুল ইসলাম ,আরিফ উদ্দিন. আবুল হাশেম। 

সভায় বক্তারা বলেন, মেধাস্বত্ব আইন (IPR) এর বাস্তবায়নসহ কাস্টমস জনস্বাস্থ্যেও জন্য ঝুঁকিপূর্ণ পণ্যসামগ্রী যেমন-ভেজাল ও নিম্নমানের খাদ্যমানের খাদ্যদ্রব্য  জাতীয় নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ। বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী যে সকল পণ্য বাংলাদেশে আমদানিযোগ্য সেই সকল পণ্যের বাইরে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা সামাজিকভাবে অনভিপ্রেত পণ্যচালান আমদানি করা হলে কাস্টমস কর্তৃপক্ষ তা প্রতিহত করে থাকে।

বক্তারা আরও বলেন, “বাণিজ্য সহজীকরণের মাধ্যমে কাস্টমস আনুষ্ঠানিকতাসমূহ সহজতর করে দ্রুততম সময়ে পণ্য খালাসের মাধ্যমে বাণিজ্য ব্যয় হ্রাস করা এবং এর মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ, রাজস্ব আহরণ বৃদ্ধি, শিল্পায়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন নতুন কর্মসংস্থান সৃজনের মাধ্যমে বাংলাদেশ কাস্টমস দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অতীব গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন