• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : November 25, 2025

কুড়িগ্রামে নদীতে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টের অভিযানে জরিমানা

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩৪ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ধরলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে দেখা যায়, দীর্ঘদিন ধরে ধরলা নদীর বিভিন্ন পয়েন্টে পরিবেশগত ক্ষতি ও নদীর গতিপথ পরিবর্তনের ঝুঁকি তৈরি করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় নুরমহাম্মদ নামে এক ব্যক্তি নদী থেকে বালু উত্তোলনের সাথে জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া যায়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(গ) ও ৪(জ) ধারার লঙ্ঘন করায় তাকে আইনটির ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন সহায়তা করেন বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী কাওসার।

সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, “নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলনে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়, ভাঙ্গন বৃদ্ধি পায় এবং পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ে, যা রোধে প্রশাসন সর্বদা সতর্ক।

স্থানীয় বাসিন্দারা জানান, ধরলা নদীতে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি খুবই জরুরি। মোবাইল কোর্টের এ অভিযান মানুষকে সচেতন করবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।

উলিপুরে নদী ও পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এমন উদ্যোগ এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন