• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে চরভদ্রাসন গার্লস স্কুল সড়কের মানুষের তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার নড়াইলে চোরের উপদ্রব থামাতে লোহাগড়ায় গ্রামবাসীর মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে শোভাযাত্রা ও মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা শব্দ দূষণ রোধে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট সুনামগঞ্জ সদর পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা এখন ডাস্টবিন পানি নিষ্কাশ বন্ধ,জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকি সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জে অবৈধ করাত কল বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১
প্রকাশ : October 25, 2022

চরভদ্রাসনে ঘূর্নিঝড় সিত্রাং এর প্রভাবে গাছপালা বাড়ীঘর ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩৪ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

 

ফরিদপুর প্রতিনিধিঃ

চরভদ্রাসনে ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি
ফরিদপুরের চরভদ্রাসনে ঘূর্নিঝড় সিত্রাং এর প্রভাবে গাছপালা বাড়ীঘর ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে। সোমবার রাত হতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে চরভদ্রাসন উপজেলা। ঝড় পরবর্তী রেষ কাটিয়ে উঠার চেষ্টা করছে সাধারণ মানুষ।

মঙ্গলবার বেলা এগারোটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিএস ডাঙ্গী গ্রামে দেখা যায় একটি চারচালা টিনের ঘরের উপর বড় আকৃতির একটি চাম্বল গাছ পরেছে। অল্পতে রক্ষা পেয়েছে এক এসএসসি পরীক্ষার্থীসহ তার ছোট বোন। ওই বাড়ীর মালিক সেলিম মোল্যা (৪৩) বলেন, ঝড়ের সময় তার দুই মেয়ে ওই ঘরে অবস্থান করছিল। রাত আটটার দিকে বাতাসের গতি বাড়রেলে প্রথমে চাম্বল গাছের একটি মারা ডাল পরে ওই ঘরের উপর। পরে গোড়া হতে উঠে গাছটি ঘরের উপর পরে। দরজার সোজা টিন ফাঁকা করে তার মেয়েদের উদ্ধার করেন।

গাজীরটেক ইউপি চেয়ারম্যান মো: ইয়াকুব আলী বলেন গাজীরটেকের ফকিরডাঙ্গী গ্রামে জাহাঙ্গীর নামক এক ব্যক্তির দুটি ঘর গাছ চাপা পরেছে। তবে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। চর হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বলেন তার ইউনিয়নের অধিকাংশ কলাবাগান, ভূট্টাক্ষেত সহ প্রচুর গাছপালা ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া ইন্তাজ মোল্যার ডাঙ্গী গ্রামে দুটি বসত ঘরের উপর গাছ পরলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।

উপজেলা কৃষি দপ্তর হতে পাওয়া তথ্য মতে, উপজেলার চারটি ইউনিয়নে আবাদী ফসল সরিষা নয় হেক্টর, খেসারী এগারো হেক্টর, ভূট্টা পনেরো হেক্টর,শাকসব্জি বার হেক্টর,মুগ বিশ হেক্টর,মাসকালাই তিনশত হেক্টর, বোনা আমন তিনশত পঁচিশ হেক্টর, মুরিকাটা পিয়াজ এক হেক্টর ঝড়ে আক্রান্ত হয়েছে। দুই থেকে তিনদিন পর ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রাপা বলেন, ঘূর্নিঝড় পরবর্তী ক্ষতির বিষয়ে তারা তথ্য সংগ্রহ করছেন। অতিদ্রুততম সময়ে ক্ষতিগ্রস্থদের তালিকা করে তাদের সহায়তা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন