• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : May 18, 2023

ছাতক উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন-প্রভাষক  দুলাল মিয়া

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫৬ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার: জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ উপলক্ষ্যে ছাতক উপজেলায় কলেজ পর্যায়ে  জাউয়া বাজার ডিগ্রি কলেজের বাংলা বিভাগের স্বনামধন্য প্রভাষক  দুলাল মিয়া ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ‘ নির্বাচিত হয়েছেন ।

জাতীয় শিক্ষা সপ্তাহ ছাতক উপজেলা উদযাপন কমিটি তাঁর শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা,সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা,সৃজনশীল প্রকাশনা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা,শৃঙ্খলাবোধ,সময়ানুবর্তিতা,ডিজিটাল কনটেন্ট তৈরি ও মাল্টিমিডিয়ার ব্যবহার, শ্রেণি পাঠদানের সক্ষমতাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে তাঁকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করেছেন।

তিনি  বাংলাদেশ কলেজ- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার  যুগ্ম -সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা ‘অমিয়ধারা’র সাংগঠনিক সম্পাদক, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের  গভর্নিং বডির বিদ্যোৎসাহী  সদস্যসহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠনে সমাজ ও মানবকল্যাণের ব্রত নিয়ে কাজ করছেন।
স্বচ্ছ ও নিখুঁত প্রক্রিয়ায় নির্বাচনের জন্য ”জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ ” ছাতক উপজেলা উদযাপন  কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে তিনি  ধন্যবাদ ও কৃতজ্ঞতা  জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন