চলমান ডেস্ক :
পবিত্র ঈদুল ফিতর ২০২৩ উপলক্ষে দেশ বিদেশের সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন
শিল্পপতি ময়নুল ইসলাম।
ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার (রোজা রাখার) পরে আসে পবিত্র ঈদুল ফিতর। আর এই ঈদ সারা বিশ্বের মুসলমানদের জন্য বয়ে আনে আনন্দেরডেস্ক বার্তা। সকল প্রকারের ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সাড়িতে দাঁড় করায় এই পবিত্র ঈদ।
প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ ঈদ সকল কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে তুলে।
তিনি আরও বলেন ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। সেই উপলক্ষে আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক বলে এই কামনা করি।
শুভেচ্ছা বার্তায় ময়নুল ইসলাম বলেন,ছাতক উপজেলা বাসীসহ ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সর্বস্তরের মানুষ সুস্থ থাকুন। নিরাপদ থাকুন। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে বলামুসীবত থেকে হেফাজত দান করুন এই প্রার্থনা করি।
মোঃ ময়নুল ইসলাম বলেন ঈদুল ফিতর আমাদের মাঝে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্ধুদ্ধ করবে বলে তিনি এ আশা প্রকাশ করেন। সেই প্রত্যাশা নিয়ে ঈদের আনন্দ সবার জীবন ভরে উঠুক এই বলে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন, এই প্রত্যাশায় আবারও সকলকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারাক। আর সকলের কাছে দোয়া কামনা করি।
ঈদ শুভেচ্ছান্তে: মোঃ ময়নুল ইসলাম।