• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : November 22, 2025

জগন্নাথপুরে এটিএম বুথে সাংবাদিকের ১০ হাজার টাকা গায়েব, নিরাপত্তাকর্মী ও ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪৩ জন পড়েছে
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথ থেকে দৈনিক আলোর সকাল (অনলাইন)–এর সহ-বার্তা সম্পাদক মোঃ সাহান রহমান সোহেলের ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যাংকেরই নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাকর্মী ও শাখা ম্যানেজারের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৫টায় পৌর পয়েন্টস্থ ইসলামী ব্যাংকের এটিএম বুথে টাকা তুলতে যান সাংবাদিক সোহেল। বুথে ঢুকেই তিনি পোশাকবিহীন একজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে নিরাপত্তাকর্মী আতাই মিয়া (বাড়ি—হবিবপুর) বলে পরিচয় দেন।

এসময় সাংবাদিক সোহেল ১০ হাজার টাকা উত্তোলনের প্রক্রিয়া শুরু করলে তাঁর মোবাইলে জরুরি ফোন আসে। তিনি পাশে সরে কথা বলার ফাঁকে মেশিন থেকে বের হওয়া টাকার বান্ডেল আতাই মিয়া হাতিয়ে নিয়ে দ্রুত বুথ ত্যাগ করেন। আশপাশের লোকজনসহ প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার পর সাংবাদিক সোহেল বিষয়টি ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার ম্যানেজার (অপারেশন) মোঃ রেজাউল করিমকে জানালে তিনি অভিযোগকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করেন এবং মামলা-মোকদ্দমার ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরবর্তীতে সাংবাদিক পরিচয় দেওয়ায় ম্যানেজার অভিযুক্ত নিরাপত্তাকর্মীকে শাখায় ডাকেন। আতাই মিয়া বুথে থাকার কথা স্বীকার করলেও টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

সাংবাদিক সোহেল অভিযোগ করেন সিসিটিভি ফুটেজ দেখার অনুরোধ করলেও ম্যানেজার জানান হেড অফিস থেকে ফুটেজ আনতে ২–৩ মাস সময় লাগবে। আমি ভিডিও ধারণ করলে তিনি ক্ষিপ্ত হয়ে নিরাপত্তাকর্মীকে মোবাইল কেড়ে নেওয়ার নির্দেশ দেন। আমি তখনই থানায় গিয়ে অভিযোগ করি।

তিনি আরও দাবি করেন, বুথের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলে পুরো ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া সম্ভব। তাঁর মোবাইলে ব্যাংকের স্বয়ংক্রিয় বার্তায় ওই সময় টাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এটিএম বুথে যে মানুষ রক্ষার দায়িত্বে থাকে, সেই নিরাপত্তাকর্মীই যদি গ্রাহকের টাকা নিয়ে পালায়—তাহলে ব্যাংকিং নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার ম্যানেজার (অপারেশন) মোঃ রেজাউল করিমের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, টেকনিক্যাল সমস্যার কারণে হয়তো টাকা বের হয়নি। বিষয়টি হেড অফিসে জানানো হয়েছে। তিন–চার দিনের মধ্যেই সমাধান হবে।

জগন্নাথপুর থানার নবাগত ওসি (তদন্ত) মোঃ হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন