• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : June 30, 2024

জগন্নাথপুরে ফের ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত-১, আহত-৪

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৮১ জন পড়েছে
আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জের জগন্নাথপুর হাসপাতাল থেকে সেবা নিয়ে সিএনজি যোগে বাড়ী ফেরার পথে সুনামগঞ্জ থেকে ছুটে আসা একটি দ্রুতগামী ট্রাকের ধাক্ষায় এক মহিলা নিহত হয়েছেন।

আজ ৩০ জুন রবিবার বিকেলে জগন্নাথপুর টু সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর খাশিলা এলাকার মধ্যবর্তী স্থানে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

এতে সিনজি’টি নিমিষেই দুমড়েমুচড়ে গেলে ভেতরে থাকা ৪ যাত্রীর মধ্যে রেখা বেগম (৪০) নামে ১মহিলা ঘটনাস্থলেই নিহত হন, তিনি ছাতক উপজেলার ঝিগলী গ্রামের সুহেল মিয়ার স্ত্রী।

অপরদিকে সিএনজি চালক সহ নিহত ঐ মহিলা পরিবারের আরো তিনজন আহত হয়েছেন। গুরতর আহত অবস্থায় তাদেরকে জগন্নাথপুর হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে চার জনকেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলেন একই গ্রামের কালা মিয়ার স্ত্রী আয়জন বিবি (৬৫), শফিক মিয়া (৩০)পিতা আফজাল, জাকির মিয়া (২২) পিতা আবুল খয়ের, রেনো বিবি (৩৩) স্বামী মনির মিয়া।

স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ঐ ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এনিয়ে গত ৩ তিনে এই সড়কে একই কায়দায় ট্রাক সিনজি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

৩০.০৬.২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন