• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : June 4, 2023

জগন্নাথপুরে মামার হাতে ভাগনা খুন! ঘাতক গ্রেফতার

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ২০৫ জন পড়েছে
আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩

চলমান ডেস্ক :

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধান বিক্রি নিয়ে মোক্তার মিয়া (১৫) নামের এক কিশোরকে কাপড় কাটার কাঁচি দিয়ে কুপিয়ে খুন করেছে নিহত মোক্তার মিয়ার মামা। এ ঘটনায় ঘাতক আজিদ আলীকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। ঘাতক নিহতের আপন মামা। আজ রোববার সকাল ১১ টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঠালখাইড় গ্রামের এ ঘটনা ঘটে।

ঘাতক আজিদ আলী ওই গ্রামের মাহির উল্লার ছেলে। নিহত মোক্তার সিলেটের ওসমানীনগর উপজেলার লামা ইসবপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, মোক্তার মিয়া ছোট বেলা থেকে কাঠালখাইড় গ্রামে তাঁর নানা বাড়িতে বসবাস করে আসছিল। গত শনিবার ধান বিক্রিকে কেন্দ্র করে তার মামা আজিদ আলী সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হয়। এরই জেরে আজ সকাল ১১ টার দিকে তাদের বসতবাড়ির পুকুর ঘাটে মোক্তার মিয়াকে কাপড় কাটার কাঁচি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে আজিদ। পরে স্থানীয় ও পরিবারের লোকজন মোক্তারকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,ঘটনাস্থল পরিদর্শন করেছি,লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়েছে। আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন