• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : March 30, 2023

জগন্নাথপুর পুলিশের অভিযানে মামলা রুজুর ৬ ঘন্টার মধ্যে চুরি যাওয়া গরু উদ্ধারসহ ০২ গরু চোর গ্রেফতার

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪৮ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

 

চলমান ডেস্ক :

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন সনুয়াখাই সাকিনস্থ মোঃ আবুল হাসনাত এর বসত বাড়ির গোয়াল ঘর হতে গত ২৮-০৩-২০২৩ খ্রি. রাত অনুমান ১০:০০ ঘটিকা হতে ২৯-০৩-২০২৩ খ্রি. রাত ০৩:০০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা চোর/চোরেরা ০২টি ষাড় গরু, যার আনুমানিক মূল্য ১,৩৫,০০০/= টাকা চুরি করে নিয়ে যায়। উক্ত বিষয় মোঃ আবুল হাসনাত বাদী হয়ে ২৯-০৩-২০২৩ খ্রি. অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে অভিযোগ দিলে জগন্নাথপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মামলা রুজুর ৬ ঘন্টার মধ্যে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ শহিদুল ইসলাম অদ্য ৩০-০৩-২০২৩ খ্রি. রাতভর জগন্নাথপুর ও ছাতক থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এবং বিভিন্ন স্থান হতে তথ্য সংগ্রহপূর্বক ছাতক থানাধীন দোলার বাজার এলাকা হতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১। জাবেদ আহমদ, পিতা-এখলাছ মিয়া, সাং-দিঘলী রামপুর, ২। সাকিব আহমদ, পিতা-ফারুক মিয়া, সাং দিঘলী চাতলপাড়া, উভয় থানা-ছাতক জেলা-সুনামগঞ্জদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের হেফাজত হতে মামলার বাদীর চুরি যাওয়া ০২টি ষাড় গরু উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় গরু চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। আসামিদ্বয়কে পুলিশ স্কটের মাধমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন