• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : August 15, 2023

জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জ সদর আওয়ামীলীগ ও উত্তর সুরমা ঐক্য পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ২০৮ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

চলমান ডেস্ক :

সুনামগঞ্জ সদর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সকাল ১০টায় সুনামগঞ্জ সদর উপজেলার যাদুঘর চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উত্তর সুরমা সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর ঐক্য পরিষদের সভাপতি মোঃ মোবারক হোসেনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর সুনামগঞ্জ সদর থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,সুনামগঞ্জ পৌরসভা, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগসহ বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তর, উন্নয়ন সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শ্রমজীবী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় শোক দিবসের শ্রদ্ধা জানান। ফুলে-ফুলে ভরে যায় জাতির পিতার প্রতিকৃতি।
শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ এর ১৫ আগস্টের কালরাতে শাহাদাত বরণকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন শ্রদ্ধা নিবেদনকারীরা।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করা হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় শোক দিবসের সকালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে সুনামগঞ্জ সদর উপজেলার যাদুঘর চত্বরে প্রশাসনের পদস্থ কর্মকর্তা, পুলিশ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সমাগম ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন