• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : March 3, 2023

জামালগঞ্জের হাটামারা গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪৫ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

 

রুয়েব আহমেদ: সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের নিভৃত পল্লী হটামারা গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের মধ্যে সুনামগঞ্জ জেলা জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তান প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) দুপুরে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলোর খুঁজ নিতে সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান প্রত্যন্ত জনপদ হঠামারা গ্রামে পরিদর্শনে যান।
এসময় তার সাথে ছিলেন, জেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর এডভোকেট মোঃ নূরুল আলম, জামালগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোঃ হাবিবুর রহমান, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক সিরাজুল হক ওলী, জামালগঞ্জ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো: ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতে সভাপতি মোঃ আব্দুল মুহিত, ভীমখালী ইউনিয়ন জামাতের সভাপতি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, ফেনারবাক ইউনিয়ন জামায়াতের সভাপতি মোসায়েল মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
সহায়তা প্রদান পুর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান। তিনি বলেন, জীবন মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। আপনাদের এই দুর্যোগ একদিন কেটে যাবে। দিনের বেলায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে আপনাদের শুধু ঘরবাড়ি কয়ক্ষতি হয়েছে। যদি রাতে এই দুর্ঘটনা হতো তা হলে মানুষ ও গৃহপালিত পশু-পখীর হয়তো আরো বেশী ক্ষতি হতো। মহান আল্লাহর অশেষ দয়ায় কোন মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি। আপনাদের মুখ থেকে শুনেছি সরকারী যে বরাদ্ধর ঘোষনা হয়েছে তা একেবারেই যৎ সামান্য। আমরা সরকারের কাছে দাবী জানাই আপনাদেন ঘুরে দাঁড়ানোর জন্য যাতে আরো সরকারী সহায়তা প্রদান করা হয়। সেই সাথে সরকারের পাশাপাশি বিত্তবান ব্যক্তি, এনজিও সেবা সংস্থা, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার জন্য আহবান জানান তিনি।
তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতী ইসলামি সব সময় মানুষের কল্যানে কাজ করে। অনেকেই জামায়াতে ইসলামী দলের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে মানুষকে বুঝানোর অপ চেষ্টা করেন। সেটা সানুষের ভুল ধারনা। আমরা সব সময় দেশের জন্য, দেশের মানুষের কল্যানের জন্য কাজ করি। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ কে আরো এগিয়ে নিতে হবে। তিনি আগুনে পোড়া ক্ষতি গ্রস্ত পরিবার গুলোর সার্বিক পুর্নবাসনের জন্য সরকারের কাছে জোর দাবী জানান। পরে তিনি ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
উল্লেখ্য গত, সোমবার (২৭ ফেব্রুয়ারী) দুপুর প্রায় ১ টায় হঠামারা গ্রামের বাসিন্ধা মো: সামছুল মিয়া’র ঘর থেকে বিদ্যুৎতিক লাইনে সটসার্কিট করে আগুনের সূত্রপাত ঘটেছে। এ ঘটনায় প্রায় ৮০ লাখ টাকা সমপরিমান ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার গুলো।
দুপুরে আগুনের সূত্রপাতেই হঠামারা গ্রামের প্রত্যক্ষদর্শীরা চিৎকার শুরু করে। এরপর আশপাশে থাকা কিছু লোক দৌড়ে এসে আগুন নেভানোর প্রাণান্তকর চেষ্টা করে। ধীরে ধীরে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। এ সময় গ্রামের বেশীর ভাগ পুরুষ বোরো মওসুমে তাদের কৃষি কাজে জমিতে কাজ করছিলেন। পড়ে কৃষকরা তাদের গ্রামে আগুনের লেলিহান শিখা দেখে দ্রুত বাড়িতে চলে যান ও আশপাশের গ্রামের লোকজন এসে সহযোগিতা করে কয়েক ঘন্টা পর আগুন নেভাতে সক্ষম হন। গ্রামটি খুব ঘনবসতি হওয়ায় আগুন লাগার পর দ্রুত প্রতিবেশীদের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ৪০ টি ঘর, ও ঘরে থাকা টাকা পয়সা, ধান চাল, সোনা-রূপা, শিক্ষার্থীদের বই-খাতা সহ সব কিছুই পুড়ে যায়। এ ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধিরা সেখানে ছুঠে গিয়ে তাদেরকে তাৎক্ষনিক সহায়তা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন