• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি
প্রকাশ : May 8, 2023

জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০৫ বোতল বিদেশি মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩৮ জন পড়েছে
আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩

 

চলমান ডেস্ক :

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এসআই জুলহাস উদ্দিন ও এসআই গোলাম সরওয়ার সরকার অদ্য ০৮-০৫-২০২৩ খ্রি. দুপুর ০১:১৫ ঘটিকায় জামালগঞ্জ থানাধীন চানপুর শেখহাটি সাকিনের গ্রেফতারকৃত ১নং আসামি বদিউজ্জামানের বসতঘরে সঙ্গীয় অফিসার ও নারী কনস্টাবল সুপ্রিয়া বালা দাসের সহায়তায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মনমিলা আক্তার (২৩), স্বামী-মোঃ বদিউজ্জামান, সাং-চাঁনপুর (শেখহাটি), থানা-জামালগঞ্জ, জেলা-সুনামগঞ্জকে আটক করেন। আটককৃত আসামির বসতঘরে তল্লাশি করে আসামির হেফাজতে থাকা McDowell’s মদ ২৫ বোতল ও AC Black মদ ৮০ বোতল সর্বমোট ১০৫ (একশত পাঁচ) বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জব্দকৃত ভারতীয় মাদ ক্রয় ও বিক্রয়ের সাথে জড়িত পলাতক আসামি বদিউজ্জামান (৩০), পিতা-মৃত বিল্লাল উদ্দিন, সাং-চাঁনপুর (শেখহাটি), থানা-জামালগঞ্জ, জেলা-সুনামগঞ্জকে জামালগঞ্জ থানা এলাকা হতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। ধৃত আসামিদ্বয় পরস্পর যোগসাজসে উদ্ধারকৃত বিদেশি মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ বিদেশি আমদানি নিষিদ্ধ মদসহ অন্যান্য নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে তথ্য পাওয়া যায়। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদ্বয়কে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন