• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : October 15, 2025

“জুলাই সনদে পিআর যুক্ত করে নির্বাচনের আগেই গণভোটের দাবি-সুনামগঞ্জে ইসলামী আন্দোলনের মানববন্ধন থেকে”

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫৬ জন পড়েছে
আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

চলমান ডেক্স:  জুলাই সনদে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি যুক্ত করে নির্বাচনের আগেই গণভোটসহ পাঁচ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের তৃতীয় ধাপের অংশ হিসেবে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্ট এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ মাওলানা মাছুম আহমদ।

প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সভাপতি ও সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভপুর আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি শহিদুল ইসলাম পলাশী। বিশেষ অতিথি জেলা সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কারী মহিববুল হক আজাদ।

এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরাম সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা সাজিদুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি এহসান রেজা মুহিবী, সুনামগঞ্জ-৫ ছাতক দোয়ারা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আলী আকবর সিদ্দিকী, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সাধারণ সম্পাদক রায়হান বিন মুজাহিদ, কারী মাহদি আল হাসান, ফয়জুল্লাহ ফয়েজ, মারুফ আহমদ, আব্দুল গফুর, আতিকুর রহমান আতিক, শফিকুল বারী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, “পিআর পদ্ধতির দাবি এখন জাতীয় ঐকমত্যের প্রতীক। নির্বাচন কমিশন সংবিধানের দোহাই দিয়ে এ দাবি উপেক্ষা করতে পারে না।”
প্রধান অতিথি শহিদুল ইসলাম পলাশী বলেন, “জুলাই সনদের অনেক বিষয় সংবিধানে নেই, তাহলে কি সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদের বাস্তবায়নও বাধাগ্রস্ত করা হবে? সংবিধানের দোহাই দিয়ে যেনতেন নির্বাচন জাতি মেনে নেবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে— এটা জনগণের দাবি।

তিনি আরও বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন না করলে গণতন্ত্র টিকবে না। জনগণ এবার ন্যায্য নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ।”

মানববন্ধনে অংশ নেন ইসলামী আন্দোলন এবং সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন