• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : July 20, 2023

জেলা ছাত্র জমিয়তের মাসিক বৈঠকে ছাত্রনেতা মাও.এবাদুর রহমান চৌধুরী ও রাহাত সংবর্ধিত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৬৮ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

 

চলমান ডেস্ক :

ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার মাসিক বৈঠক অদ্য ২০ জুলাই, বৃহস্পতিবার বেলা ৩ ঘটিকায় পুরাতন বাসস্ট্যান্ডস্থ রৌজ গার্ডেন রেষ্টুরেন্টে ছাত্রনেতা সুহাইল আহমদ ইয়াহ্ইয়া’র (ভারপ্রাপ্ত)এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল করীমের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে কেন্দ্রীয় নির্দেশনানুযায়ী নিয়মিত মারকায আবাদ সদস্য সংগ্রহ অভিযান সফল নিয়মিত পাঠ্যসূচি গঠনের ব্যবস্থা গ্রহণ ব্যক্তিগত ও দলীয় মাসিক রিপোর্ট উর্ধ্বতন শাখায় প্রেরণ। কেন্দ্রীয় বাজেট পূরণে সর্বাত্মক সহযোগীতা দায়িত্বশীলদের শপথ গ্রহণ ও অনিয়মিত দায়িত্বশীলদের ব্যাপারে গঠনতন্ত্রানুযায়ী আমলসহ আগামী দুই বছরের কর্মপদ্ধতির বিভিন্ন বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠক শেষে জেলা ছাত্র জমিয়তের অফিস সম্পাদক আব্দুল্লাহ আল-আমীন রাহাত এর স্থায়ীভাবে ইতালি গমণ উপলক্ষ্যে বিদায়ী সংবর্ধনা ও জেলা ছাত্র জমিয়তের সাবেক অর্থ সম্পাদক মাও. এবাদুর রহমান চৌধুরীর যুক্তরাজ্য থেকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা ত্বাহা হোসাইন সুনামগঞ্জ, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুননূর ফয়েজ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি খিজির আহমদ, সহ-সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আজিরুদ্দীন সোহাগ, প্রচার সম্পাদক সুমন আহমদ,সাহিত্য সম্পাদক কামরুল হাসান, সমাজসেবা সম্পাদক ওলীউর রহমান, পাঠাগার সম্পাদক জুবায়ের আহমদ, সদস্য মাহমুদুল হাসান ফারাবী, মাহমুদুল হাসান প্রমূখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন