• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : October 18, 2024

তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে গোসল করতে গিয়ে এক ব্যাংক কর্মকর্তা নিখোঁজ, লাশ উদ্ধার

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩৬ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গোসল করতে নেমে নিখোঁজ হন এক ঢাকা হতে আগত ব্যাংক কর্মকর্তা । তার নাম প্রিন্সিপাল অফিসার আলী আহসান (৪০)। তিনি ঢাকা জনতা ব্যাংকের কর্পোরেট শাখার প্রিন্সিপাল অফিসার । তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার সরাফ রাজ মিয়ার ছেলে।

শুক্রবার দুপুর ১টায় ওয়াচ টাওয়ার এলাকাতেই গোসল করতে নেমে নিখোঁজ হন এই কর্মকর্তা বিকেল সাড়ে ৪টায় টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় নিখোঁজের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে উদ্ধার তৎপরতা চালিয়ে ঐ কর্মকর্তার লাশ উদ্ধার করতে সক্ষম হন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পর্যটক বাহিনী বিলাসী হাউজবোট নামে একটি হাউজবোটে টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য্য উপভোগ করতে বিভিন্ন ব্যাংকে কর্মরত ৩৪ জন কর্মকর্তা টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন। দুপুরে হাউসবোট থেকে নেমে ছোট নৌকায় করে ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যান কয়েকজন। এসময় হাওরে ঘুরতে আসা অন্যান্য পর্যটকদের মতো আলী আহসান পানিতে গোসল করতে নামেন। তবে তিনি লাইফ জ্যাকেট পরেননি। গোসল করার একপর্যায়ে ডুবে যান ব্যাংকার আলী আহসান। পরে তার সঙ্গী, অন্যান্য পর্যটক ও স্থানীয়রা অনেক খোজখুঁজি করে। খবর পেয়ে পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌছায়। অনেক খোজাখুঁজির এক পর্যায়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আলী আহসানের লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অনেক খোজাখুঁজির পর বিকাল সাড়ে ৪টায় নিখোঁজের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ থানায় আনা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

১৮.১০.২০২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন