• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : November 29, 2024

তাহিরপুরের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাদাঁ নেয়ার প্রতিবাদে মানববন্ধন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪৯ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

আমির হোসেন,স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট টু তাহিরপুর সদর রাস্তার পাতারগাঁও নামক স্থানে স্থানীয় একটি প্রভাবশালী চাদাঁবাজ সিন্ডিকেট অবৈধভাবে মাটি বাঁধ দিয়ে পানি আটকিয়ে ওই রাস্তা দিয়ে চলাচলকারী জনসাধারণের কাছ থেকে চাদাঁ নেয়ার প্রতিবাদে এবং ওই অবৈধ বাধঁ কেটে দিয়ে পানি অপসারণ করে ওই রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ জনগণকে চাদাঁবাজদের কর্তৃক হয়রানির বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে তাহিরপুর উপজেলা সচেতন নাগরিক সমাজ।

আজ ২৯ নভেম্বর শুক্রবার বিকালে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের কালি বাড়ি রোডে ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন করেন তাহিরপুর উপজেলা সচেতন নাগরিক সমাজ।

মানববন্ধনে বক্তারা বলেন, এখন শুকনো মৌসম তাহিরপুর বাদাঘাট রাস্তার পানি সড়ে গিয়ে বর্তমানে শুকিয়ে যাওয়ার কথা। কিন্তু স্থানীয় একটি প্রভাবশালী চাদাঁবাজ সিন্ডিকেট পাতারগাঁও নামক স্থানে ওই রাস্তার দুই পাশে মাটি দিয়ে অবৈধভাবে বাধঁ দিয়ে মধ্য খানে পানি রাখে দেয়। ওই রাস্তা দিয়ে যাতায়াতর জনসাধারণ যাতে নৌকা যোগে ওই স্থান পারাপার হতে হয়। ওই সুবিধা কাজে লাগিয়ে ওই চাদাঁবাজ সিন্ডিকেট চক্রটি প্রতি মোটরসাইকেল ২০ টাকা ও প্রতি জন মানুষের কাছ থেকে ১০ টাকা চাদাঁ হাতিয়ে নিচ্ছে। মানববন্ধনে বক্তারা আরও বলেন, তাহিরপুর বাদাঘাট রাস্তার পাতারগাঁও নামক স্থানে ওই চক্রটি যে অবৈধভাবে মাটি দিয়ে বাধঁ দিয়েছে তা কেটে দিলেই পানি সড়ে গিয়ে রাস্তাটি সম্পন্ন শুকিয়ে যাবে। কিন্তু তারা তাদের চাদাঁবাজি চালিয়ে যাওয়ার জন্য এখনো ওই স্থানে মাটির বাধঁ দিয়ে পানি আটকিয়ে রাখে রাস্তার মধ্যখানে। তাই অতি দ্রুত পাতারগাঁও নামক স্থানে অবৈ বাধঁ কেটে দিয়ে সাধারণ জনগণকে ওই চাদাঁবাজদের হয়রানি থেকে মুক্তি পাওয়ার জন্য তাহিরপুর উপজেলা সচেতন নাগরিক সমাজ জোর দাবি জানিয়েছেন বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তাহিরপুর উপজেলা প্রশাসনের কাছে।

এ সময় বক্তব্য রাখেন, সাইফুল ইসলাম রোকন, মোশাররফ হোসেন, নবী হোসেন, আসিক মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন