• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : April 25, 2023

তাহিরপুরে গণপিটুনিতে সাবিক নামে এক যুবক নিহত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৬১ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঘাগটিয়া গ্রামে গণধোলাইয়ে শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো. সাকিব হোসেন(২৫)। সে বাদাঘাট ইউনিয়নের মো. মুজিবুর রহমানের ছেলে।

মঙ্গলবার বিকেলে ঘাগটিয়া গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘাগটিয়া গ্রামের মুজিবুর রহমান ও তার ছেলে সাকিবসহ একটি সংঘবদ্ধ চক্র দেশীয়য় অস্ত্র ও পেট্রোল নিয়ে দেয়াল টপকিয়ে মোশারফের বাড়িতে হামলা চালায়। এ সময় পরিবারের লোকজন চিৎকার শুরু করলে গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় দুষ্কৃতিকারীরা পালিয়ে গেলেও সাকিব হোসেন নামের এই যুবক মোশারফের বাড়িতে আটকা পড়ায় গ্রামবাসীর গণধোলাইয়ের শিকার হয়ে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

মোশারফ হোসেন বলেন, আমার বাড়িতে একদল দুষ্কৃতিকারী গভীর রাতে হামলা চালায়। এ সময় চিৎকার শুনে গ্রামবাসী ছুটে আসেন এবং গণধোলাইয়ে শিকার হয়।

এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সুষ্ঠ তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
২৫.০৪.২০২৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন