• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : March 23, 2025

তাহিরপুরে জমেছে ঈদের বাজার; নারী ক্রেতাদের উপচে পড়া ভীড়

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৬০ জন পড়েছে
আপডেট : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

আমির হোসাইন,স্টাফ রিপোর্টার:সুনামগঞ্জ জেলার হাওরাঞ্চল খ্যাত তাহিরপুর উপজেলার শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদ বাজার। জেলা শহর সহ উপজেলার বাজারের বিভিন্ন হাটবাজারের কাপড়ে দোকান ও জুতার দোকান গুলোতে এবার জমজমাট বেচাকেনা । সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে । তবে কসমেটিক, কাপড় ও জুতার দোকান গুলোতে সকাল থেকে রাত পর্যন্ত পুরুষ ক্রেতাদের চেয়ে নরী ক্রেতাদের ভীড় বেশি। জেলা শহর, উপজেলার বাজারের মার্কেট, বিপণী বিতান, ফুটপাতের দোকানগুলোতেও মানুষের উপচে পড়া ভিড়। সাধারণ ক্রেতাদের আকর্ষণ করতে বাজারের দোকানগুলোর সামনে সাজানো হয়েছে রঙিন আলোকসজ্জা।

আজ ২২ মার্চ শনিবার বাদাঘাট বাজারে গিয়ে দেখা যায়, এবারের ঈদুল ফিতর উপলক্ষে বাহারি ডিজাইনের পোশাক সাজিয়ে বসেছেন দোকানিরা। রোজার প্রথমদিকে বিক্রি ভাল না হলেও এবার অন্যান্য বছরের তুলনায় আগেই ঈদের বাজার লেগেছে। গত ৫/৪ দিন ধরেই ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মার্কেটগুলো। বেচাবিক্রিও ভালো হচ্ছে। তবে ক্রেতাদের অভিযোগ, এবারের ঈদে পোষাকের মূল্য একটু বেশি। পোশাক ক্রয় করতে গিয়ে অনেকেই হিমশিম খাচ্ছেন। পোশাকের পাশাপাশি জুতার দোকানেও উপচে পড়া ভিড় করছেন ক্রেতারা। শিশু, নারী, তরুণ- তরুণীরা বিভিন্ন ডিজাইনের জুতা ক্রয় করেছেন। এবার হাওরাঞ্চলের বাজারগুলোতে পুরুষের পাশাপাশি নারী ক্রেতারাও মার্কেটে ভরপুর। তাদের পছন্দের জামা, কাপড়, শাড়ি, জুতা ও প্রসাধনী ক্রয় করে খুশি মনে বাড়ি ফিরতে দেখা গেছে। এবার ঈদ বাজারে নারী ক্রেতাদের বেশি ঝোঁক বাহারি থ্রি-পিসের দিকে। নায়রাকাট, গারারা, সারারা, পরমা পোশাক, কামদানি ফুলকাড়ি, চুণ্ডিসুতি, রাজমহল, কাতান থ্রি-পিস, কাতান শাড়ি, জেসান, টাইমলেস, বেনারসি, ভিক্টোরিয়া, গ্যালাক্সি, বুটিকস, কারচুপি, লেহেঙ্গা, পার্টিগাউন, স্যামুসিল্ক, মেসার্স সানি এন্ড মিটি সু ষ্টোরের মালিক সেলিম রেজা বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ক্রেতাদের চাহিদার বিষয়টি মাথায় রেখে নানা ধরনের ভাল মানের জুতান তুলেছি দোকানে। বাইশ রোজার পর থেকেই বিক্রি ভাল হচ্ছে। বাদাঘাটা বাজারের দিগন্ত ফ্যাশনের স্বত্ত্বাধিকারী কুখন মিয়া বলেন, রমজানের প্রথমদিকে বেচাকিনা কম ছিল। ঈদের দিন যত ঘনিয়ে আসছে ততই ক্রেতাদের সমাগম বাড়ছে এবং বিক্রিও বেশি হচ্ছে।
সুনামগঞ্জ শহরের মৌ ফ্যাশনের মালিক কদ্দুস বলেন, এবার ঈদের বেচাকেনা খুব ভাল। বিশেষ করে নারীদের পোশাক হিসেবে থ্রি-পিসই সর্বোচ্চ বিক্রি হচ্ছে তার দোকানে। পাশাপাশি শাড়িও বিক্রি হচ্ছে।
বাদাঘাট বাজারের বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার বলেন, ক্রেতাদের সুবিধার্থে যানজট এড়াতে পুলিশ এবং বাজার কমিটির পক্ষ থেকে শহর এবং উপজেলার বাজার গুলোর প্রবেশমুখে ইজিবাইক ও রিকশা চলাচল সীমিত করা হয়েছে। যার কারণে ক্রেতা বিক্রেতারা সহজেই কেনাবেচা করতে পারছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন