মোঃআব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সাধন চন্দ্র সরকারের চাকরির অবসর জনিত বিদায় ও এস.এস.সি পরিক্ষার্থী শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বুধবার (২২ই মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোদাচ্ছির আলম সুবল।
উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বদিউজ্জামানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সজল চন্দ্র সরকার ও জিয়াউর রহমান আখঞ্জির যৌথ সঞ্চালনায়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সুবল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার,অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, বিদায়ী সহকারী শিক্ষক সাধন চন্দ্র সরকার, উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী টিটু আহমেদ,তেলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিতাই পাল, শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত কাজল চন্দ্র, এবারের বিদায়ী এস.এস.সি পরিক্ষার্থী রাব্বি, ইমা আক্তার, দশম শ্রেণীর শিক্ষার্থী শিফা আক্তার লাবণী, ৬ষ্ট শ্রেনীর শিক্ষার্থী সৌরভ পাল প্রমুখ।
উল্লেখ্য সহকারী শিক্ষক সাধন চন্দ্র সরকার ১৯৯০ সালে তিনি উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩৩ বছর চাকরি শেষে আজ ২২ই মার্চ তিনি অবসরে যান।