• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : May 17, 2024

তাহিরপুরে স’ মিলে আগুন; কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪২ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ১৭ মে, ২০২৪

আমির হোসেন,স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় স’মিলে আগুন লেগে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে । পুড়ে গেছে বিভিন্ন ধরনের কাঠ, করাতকলের মেশিন ও ঘরের একাংশ।

গতকাল বৃহস্পতিবার ( ১৬ মে) দিবাগত রাতে ১ টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের একতা বাজারের বিল্লাল মিয়ার স’মিল এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মিল মালিক বিল্লাল মিয়া জানা যায়, আমার মিলের পাশেই রাতে আসছে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আফতাব উদ্দিনের আনারস মার্কার মিটিং ছিল। সাড়ে ৯ টার সময় মিটিং শেষে মিলে এবং গেইটের তালা লাগিয়ে আমি পুরান খালাস যাই আবুল হোসেন খানের মিটিংয়ে। মিটিং শেষ করে রাত ১২ টার দিকে বাড়িতে যাই। পরে স্থানীয় হলহলিয়া গ্রামের সাবেক মেম্বার আব্দুর রুপ আমাকে রাত ৩ টার সময় ফোনে জানান মিলে আগুন লাগছে। আগুন লাগার কথা শুনে বালিয়াঘাট আমার বাড়ি থেকে মোটরসাইকেলে এসে দেখি স্থানীয় লোকজন আগুন নিভিয়ে পেলে । কিন্তু আগুন নিভানোর আগেই করাতকলের পাশে ঘরের ভিতর স্তূপ করা বিভিন্ন ধরনের কাঠ ও করাতকলের যন্ত্রপাতি ও ঘর আগুনে পুড়ে যায়। এতে আমার ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।

প্রত্যক্ষদর্শী বাজারের পাহারাদার সোনা মিয়া জানান, বাজারের পাশে এক লোক ধান কেটে রাতে এখানেই পাহাড়া দিছিল। হঠাৎ রাত ১ টার দিকে দৌড়ে বাজের ভিতর এসে আমাকে আগুন লাগার কথা জানায়। পরে আমি বাজারবাসীকে ডেকে ও বাজারের মাসজিদে মাইকে বাজারে আগুন লাগছে মাইকিং করাই। পরে আশপাশের গ্রামের কয়েকশো লোকজন এসে প্রায় ২/৩ ঘন্টা চেষ্টা করে আগুন নিভায়। তবে কিভাবে আগুন লাগছে কেউ বলতে পারেনা।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুর রুপ জানান, রাত দেড়টা দুইটার দিকে হঠাৎ মাইকিং শুনতে পাই বাজারে আগুন লাগছে। পরে আমিসহ বাজারের আশপাশের কয়েকটি গ্রামের মানুষ এসে পানি বালু দিয়ে ২/৩ ঘন্টা পর আগুন নেভাতে সক্ষম হই। কিন্তু এর আগেই ঘরের ভিতর থাকা অনেক কাঠ, মিলের মেশিনসহ সব যন্ত্রপাতি ও ঘরের বেড়া ও উপরের চালের কিছু আংশ পুড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন