• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে চরভদ্রাসন গার্লস স্কুল সড়কের মানুষের তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার নড়াইলে চোরের উপদ্রব থামাতে লোহাগড়ায় গ্রামবাসীর মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে শোভাযাত্রা ও মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা শব্দ দূষণ রোধে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট সুনামগঞ্জ সদর পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা এখন ডাস্টবিন পানি নিষ্কাশ বন্ধ,জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকি সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জে অবৈধ করাত কল বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১
প্রকাশ : March 5, 2026

তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদে আবুল কালাম আজাদকে দেখতে চান সাধারণ মানুষ

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৬২ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন বাদাঘাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, কারা নির্যাতিত নেতা মোঃ আবুল কালাম আজাদ। স্থানীয়দের একাংশ মনে করছেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও ত্যাগের কারণে তিনি এ পদে দায়িত্ব পালনের জন্য যোগ্য প্রার্থী হতে পারেন।

তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে নতুন নেতৃত্ব দেখতে চান তারা। অনেকেই মনে করেন, তরুণ ও ত্যাগী নেতৃত্ব সামনে এলে উপজেলার অবহেলিত সমস্যাগুলোর সমাধানে নতুন গতি আসবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের ক্ষেত্রে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। এসব বিষয়কে সামনে রেখে তারা এমন একজন প্রতিনিধিকে দায়িত্বে দেখতে চান, যিনি সাধারণ মানুষের কথা শুনবেন এবং তাদের পাশে থাকবেন।
এ প্রসঙ্গে মোঃ আবুল কালাম আজাদ বলেন, “তাহিরপুর উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার স্বপ্ন। মানুষের সেবা করার সুযোগ পেলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও যুব সমাজের উন্নয়নে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা পেলে তাহিরপুরকে উন্নয়ন ও সুশাসনের একটি উদাহরণে পরিণত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে নির্বাচনী মাঠ আরও জমে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন