সুনামগঞ্জ প্রতিনিধি : ১৬ মে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভাটিবাংলার সর্ববৃহৎ ফুটবল উৎসব “বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট “। সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ আয়োজিত দিরাই উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন সুনামগঞ্জ ২ নির্বাচনী এলাকা দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। টুর্নামেন্টকে সফল ও সুন্দর করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন ও আয়োজক কমিটির সভাপতি মেয়র বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে রোববার মাঠ পরিদর্শন করেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন,আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ,কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। ধারনা করা যাচ্ছে সাংসদ জয়াসেন গুপ্তা এমপির দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার পর ঐ প্রতিযোগীতায় তার সক্রিয় উপস্থিতি নেতাকর্মী সমর্থকদের নতুন করে উজ্জীবিত করবে। কেবলমাত্র দিরাই উপজেলার নেতাকর্মীরাই নয় শাল্লা উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরাও প্রতিযোগীতায় অংশ নিবেন বলে জানিয়েছেন শাল্লা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অলিউল হক, সহ-সভাপতি কালাই মিয়া,যুগ্ম সম্পাদক সুবল চন্দ্র দাস,যুব ও ক্রীড়া সম্পাদক লুৎফুর রহমান,দপ্তর সম্পাদক অরিন্দম চৌধুরী সাগর,প্রচার ও প্রকাশনা সম্পাদক নৌশের মনির,আওয়ামীলীগ নেতা রঞ্জিত বৈষ্ণব,রঞ্জন কুমার বৈষ্ণব,আটগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আজব আলী, কৃষক প্রতিনিধি আবুবক্কর সিদ্দিক, বাহারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু,শাল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গনী, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি কাজল বরন চৌধুরী,সাবেক সেক্রেটারী আব্দুল খালেক,উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক তকবীর হোসেন,যুবলীগ নেতা আব্দুস সামাদ ও নরেশ অধিকারী প্রমুখ নেতাকর্মীরা। তারা বলেন,ড.জয়াসেন গুপ্তা এমপির অসুস্থতার কারণে দিরাই-শাল্লা নির্বাচনী এলাকায় অনেক সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর আনাগোনা শুরু হয়েছে। তারা নিজেদের পক্ষে প্রচারণা জাহির করতে গিয়ে দলের এমপির বিরুদ্ধে বিষোদঘার করে রাজনৈতিক প্রতিপক্ষকে উৎসাহিত করে যাচ্ছেন। কিন্তু তারা জানেননা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুরঞ্জিত সেন গুপ্ত এমপির প্রতি আস্থাশীল বলেই জয়াসেন গুপ্তা এমপিকে প্রতিটি মুহুর্তে প্রতিটি পদে পদে সমর্থন ও সহযোগীতা দিয়ে যাচ্ছেন। মূলত এ কারনেই দিরাই-শাল্লা আওয়ামীলীগের মূলধারার নেতাকর্মীরা তাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত জয়াসেন গুপ্তা এমপির পাশে থাকার জন্য দৃঢ় প্রতিশ্রæতিবদ্ধ। ড.জয়াসেন গুপ্তা এমপির একান্ত সহকারী পিন্টু এ সাংমা বলেন, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে আমরা নতুনরুপে দলীয় নেতাকর্মী সমর্থকদের সাথে নেত্রীর সম্পর্ক জোরদার করার পাশাপাশি দলকে আরো বেগবান ও শানীত করার তৎপরতা চালিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনকে সামনে রেখে এরকম আরো অনেক প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করে দিরাই-শাল্লা আসনে নৌকার প্রার্থী জয়াসেন গুপ্তার বিজয়কে নিশ্চিত করতে আমাদের সাংগঠনিক অভিযান অব্যাহত থাকবে।
আল-হেলাল
সুনামগঞ্জ
তারিখ-১৫.০৫.২০২৩ইং