• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : May 3, 2024

দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ২১জনের মনোনয়নপত্র দাখিল

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫২ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ৩ মে, ২০২৪

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ২১জন প্রার্থী। এদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ১০জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন।

বৃহস্পতিবার ২ মে সহকারী রিটার্নিং অফিসার দোয়ারাবাজার বরাবরে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী, উপজেলা পরিষদদের সাবেক চেয়ারম্যান মো. ইদ্রিস আলী বীরপ্রতীক, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যডভোকেট মো. চাঁন মিয়া,আওয়ামী লীগ নেতা দেওয়ান আশিদ রাজা চৌধুরী, যুবলীগ নেতা মো. নুরুল আমিন ও বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে সোনাধন দে, মো. তাজির উদ্দিন, নূর হোসেন, মো. আব্দুল্লাহ, মো. রাসেল মিয়া, মো. আবুল কালাম, শরীফ আহমদ, মো. আবু বকর সিদ্দিক, মো. জিয়াউর রহমান, মো. বশির আহমদ ও জে ইউ সেলিম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ঝরণা রানী দাশ, লাইলী বেগম, বেগম শামসুন্নাহার ও মোছা. শিরিনা বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র বাছাই ৫ মে, আপিল ৬, ৭ ও ৮ মে, আপিল নিষ্পত্তি ৯ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন