• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ
প্রকাশ : July 28, 2025

নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৬৯ জন পড়েছে
আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

রাকিব আলী,সুনামগঞ্জ:রাজধানীর বাংলামোটর বিশ্বসাহিত্য কেন্দ্রে জমকালো আয়োজনে বর্ণবৈষম্যবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা শীর্ষক সভা ও নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৬ জুলাই শনিবার বিকেল ৫টায় “নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর আয়োজনে ও মৃধাজ ড্রইং হাউজ, রাব্বি হারবাল ও বেটার লিভিং ফাউন্ডেশনের সৌজন্যে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে মানবতা, ন্যায় বিচার ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া এবং সমাজের অবহেলিত গরিব ও নিপীড়িত মানুষের সেবায় নিয়োজিতদের স্বীকৃতি হিসেবে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর চেয়ারম্যান জনাব আমজাদ হোসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা খলিলুর রহমান কাদেরী। “নেলসন ম্যান্ডেলার বর্ণাঢ্য ও ঘটনাবহুল জীবন ও কর্ম” শীর্ষক প্রধান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন আন্তর্জাতিক কবি, প্রথিতযশা গবেষক ও সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক ঐশী বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক ড. এস এম শাহনূর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর মহাপরিচালক জনাব রাকিব আলী।

জনপ্রিয় উপস্থাপিকা ফারজানা মৃদুলার সঞ্চালনায় আন্তর্জাতিক স্বর্ণপদক প্রাপ্ত কবি ও সাহিত্যিক পুষ্পেন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মনিরুল ইসলাম রাজীব।

উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে নেলসন ম্যান্ডেলার জীবনাদর্শ ও শান্তির দর্শনকে নতুন প্রজন্মের মাঝে ছাড়িয়ে দেওয়ার গুরত্ব তুলে ধরেন।

প্রধান আলোচকের বক্তৃতায় ড. এস এম শাহনূর বলেন,
“নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার” সমাজ সেবায় নিয়োজিতদের অনুপ্রাণিত করবে এবং শান্তির বার্তা ছড়িয়ে দেবে।
নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর মহাপরিচালক রাকিব আলী জানান, এই পুরষ্কারের মাধ্যমে তাঁরা একটি মানবিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আন্দোলনকে এগিয়ে নিতে চান।

এ পুরস্কার সারা দেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সমাজে অসাধারণ অবদান রাখা কিছু ব্যক্তি ও দুইটি সেচ্ছাসেবী সামাজিক ফাউন্ডেশনকে প্রদান করা হয়েছে।
এর মধ্যে তিনি দীর্ঘদিন যাবৎ প্রত্ন ঐতিহাসিক স্থাপনা নিয়ে গবেষণা ও কাজ করে যাচ্ছেন।
“মৃধা’জ ড্রইং হাউজ” এর স্বত্বাধিকারী স্থপতি ও গবেষক শাহরিয়ার হাসান মৃধা রাতুল তাঁর স্পেশাল বক্তব্য রাখেন এবং তাঁকে উত্তরীয় পড়িয়ে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ প্রদান করা হয়।
তিনি দীর্ঘদিন যাবৎ প্রত্ন ঐতিহাসিক স্থাপনা নিয়ে গবেষণা ও কাজ করে যাচ্ছেন।
পরে পুরষ্কার প্রাপ্তদের কাছ থেকে তাদের সংক্ষিপ্ত অনুভূতি জানতে চাওয়া হয়। মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, ডকুমেন্টারি প্রদর্শন এবং কৃতজ্ঞতা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন