• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : April 19, 2023

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন :- সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩৫ জন পড়েছে
আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

 

আফতাব উদ্দিন সুনামগঞ্জ :

মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৩ উপলক্ষে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভপুর সহ সুনামগঞ্জ জেলার তথা সমগ্র দেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষদের প্রতি ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক ও মহান জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি মহোদয় ।

সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ এমপি বলেন, ‘ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরীব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।

শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদ-উল-ফিতরের আবেদন তাই চিরন্তন।

প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷

তাই এ ঈদ-উল-ফিতর সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে।

এই সংসদ নেতা আরও বলেন, ‘ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব, তিনি আগামী দিনেও সকলের মাঝে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা করেন’।

ঈদ-উল-ফিতর আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্ধুদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। ঈদ আনন্দে সবার জীবনে ভরে উঠুক এই প্রত্যাশায় সুনামগঞ্জ জেলার তথা সমগ্র দেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষদের প্রতি ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানান সুনামগঞ্জ ৪ বিশ্বম্ভপুর- সুনামগঞ্জ সদর আসনের সর্বস্তরের মানুষের প্রিয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর স্থায়ী কমিটির সদস্য ও বিরোধী দলীয় হুইপ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন