• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি
প্রকাশ : April 30, 2023

পাটানপাড়ায় বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩৪ জন পড়েছে
আপডেট : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী বাবু মিয়া (৭৬) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রোববার (৩০ এপ্রিল) ভোরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাটানপাড়া গ্রামে বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে যান। উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাটানপাড়া নিবাসী মরহুম হাবিবুর রহমান চৌধুরীর পুত্র ও আওয়ামীলীগ নেতা মুহিত চৌধুরীর বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী বাবু মিয়া।

বাদ জোহর তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আসাদুজ্জামান রনি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার রফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত ওসি এসআই নাজমুল হোসাইনের নেতৃত্বে একদল পুলিশ তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এসময় বিউগলে বেজে উঠে করুন সুর। পরে গ্রামের মসজিদের সামনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে নামাজে যানাজা শেষে বিকেল ৩টায় গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

পৃথক পৃথক বিবৃতিতে ৭১ এর রণাঙ্গনে টেকেরঘাট সাবসেক্টরের সম্মুখযোদ্ধা ও সাবেক র‌্যাব সদস্য বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী বাবু মিয়ার মৃত্যুতে সুগভীর শোক প্রকাশ ও তাঁর শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনাসিন্ধু চৌধুরী বাবুল,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এস.এম সামছুল ইসলাম,যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার এস.এন.এম মাহমুদুর রসুল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান,সাধারণ সম্পাদক অমল কান্তি কর,বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নিজাম উদ্দিন,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আল-হেলাল।

আল-হেলাল
সুনামগঞ্জ
তাং : ৩০-৪-২৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন