• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : August 12, 2023

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে জামালগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের মিলাদ মাহফিল

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১১১ জন পড়েছে
আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

চলমান ডেক্স:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনার সভাপতিত্বে ও অন্বেষা চৌধুরী পূজা ও সূচনা বানী তালুকদার এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুর রাজ্জাক মাস্টার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু,যুগ্মসাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, আওয়ামীলীগ নেতা আসাদ আল আজাদ, আব্দুল হক, রিয়াজ উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের, যুব মহিলালীগের সভাপতি শাহানা আল আজাদ । এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগের নেত্রী সাহেদা আক্তার, মিনারা বেগম, জরিনা বেগম, ঝরর্না বেগম, কল্পনা বেগম প্রমূখ।

প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন,১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বিএনপি ও স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির এবং কিছু বিপদগামি সেনা অফিসারের যোগসাজসে জাতির পিতা বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল সদস্যকে হত্যা করেছিল। কিন্তু স্বাধীনতার ৫২ বছরে আজ তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল খুনীদের বিচার কার্য সম্পন্ন করে জাতিকে কলংঙ্কমুক্ত করেছেন।

আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে দেশের মানুষ পূণরায় বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে আরো এগিয়ে নিতে শেখ হাসিনাকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন,আগষ্ট মাস শোকাবহ একটি মাস। এই মাসের জাতির পিতাকে স্বপরিবারে হত্যার মধ্যে দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে রুখে দিতে চেয়েছিল জামায়াত বিএনপি। পরে তিনি ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে শোক দিবসের বিভিন্ন কর্মসূচীর ঘোষণা করেন। 

সুনামগঞ্জ প্রতিনিধি
১২.০৮.২০২৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন