• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে চরভদ্রাসন গার্লস স্কুল সড়কের মানুষের তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার নড়াইলে চোরের উপদ্রব থামাতে লোহাগড়ায় গ্রামবাসীর মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে শোভাযাত্রা ও মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা শব্দ দূষণ রোধে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট সুনামগঞ্জ সদর পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা এখন ডাস্টবিন পানি নিষ্কাশ বন্ধ,জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকি সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জে অবৈধ করাত কল বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১
প্রকাশ : September 20, 2022

বাগেরহাটের মোল্লাহাটে মাত্র কয়েক মিনিটের ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩৮ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

এম এম জাকীর হুসাইন
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে মাত্র কয়েক মিনিটের ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে। উপজেলার বড়গাওলা গ্রামে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় দেবু গাইনের বসতি ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালানো হয়। অসতর্কতা বসত উক্ত সন্ধ্যা প্রদীপের থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মূহুর্তের মাঝে উক্ত আগুন পুরো ঘরে দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। এসময় বাড়ির লোকজনের ডাক-চিৎকারে গ্রামের শত শত লোক ছূটে এসে পানি দিয়ে নেভানোর চেষ্টা করে। অন্তত ৩০/৪০ মিনিটের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় স্থানীয়রা। ততক্ষণে উক্ত বসতি ঘর, ঘরে থাকা যাবতীয় আসবাবপত্র, কাপড়, গোলার ধান ও তিন বস্তা চাল সহ সর্বস্ব পুড়ে ভষ্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক দেবু গাইন বলেন, তাঁর সর্বস্ব পুড়ে গেলেও ঈশ্বরের কৃপায় পরিবারের সকলে অক্ষত আছেন, তিনি আরো বলেন, তার একটি মেয়ের এসএসসি পরীক্ষা চলছে, সবকিছুর সাথে তার কাগজপত্র পুড়ে গেছে, সে যেন পরীক্ষা দিতে পারে এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি। মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন বলেন, ওই পরিবারকে সাধ্যমত সহযোগিতা করা হবে। উল্লেখ্য, ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন