• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ
প্রকাশ : January 15, 2025

বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি নজরুল শিকদার সাধারণ সম্পাদক হারুন আর রশিদ বিজয়ী

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৬১ জন পড়েছে
আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

আমির হোসাইন,স্টাফ রিপোর্টার:সুনামগঞ্জ জেলার সবচেয়ে বহৎ তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার। বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি নজরুল শিকদার সাধারণ সম্পাদক হারুন আর রশিদ বিজয়ী। বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি পদে নজরুল শিকদার ঘোড় প্রতীকে ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেমিল হায়দার মোটরসাইকেল প্রতীকে পেয়েছে ২৫৯ ভোট। সাধারণ সম্পাদক পদে বৈদ্যুতিক পাকা প্রতীকে হারুন মিয়া ২৬৮ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবাইদুর রহমান শাওন মোরগ প্রতীকে পেয়েছে ২৬২ ভোট। সহ সভাপতি পদে আব্দুর রউফ সিএনজি প্রতীকে ৭০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলাম উদ্দিন কলস প্রতীকে পেয়েছেন ২৫৪ ভোট। এবং কোষাধ্যক্ষ পদে দোয়াত কলম প্রতীকে মোওলানা মোখলেছুর রহমান -৪৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহিদুল ইসলাম দেওয়াল ঘড়ি প্রতীক পেয়েছেন ৪০৭ ভোট।

উক্ত বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে ৭ জন, সাধারণ সম্পাদকপদে ৮জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন ও সহ সভাপতি পদে ৩ মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজ ১৫ জানুয়ারি বুধবার সকাল থেকে ৯ থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাদাঘাট বাজার বণিক সমিতির মোট ভোট ১২২৯। এর মধ্যে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রাপ্ত ভোট ১২০৫।

বাদাঘাট বাজার বণিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার, তাহিরপুর সদর ইউপি’র চেয়ারম্যান মো. জুনাব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৯ টা থেকে বিকাল ৫ পর্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। এবং ভোট কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীও ছিলেন কঠোর অবস্থানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন