• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : February 27, 2023

বানিয়াচংয়ে স্কুল ড্রেস উপহার করলেন ৯৬ সালের এসএসসি পরীক্ষাথীরা

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩৬ জন পড়েছে
আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

তুহিনুর রহমান তালুকদার বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ :-

হবিগঞ্জের বানিয়াচংয়ে শিক্ষার্থীদের স্কুল ড্রেস উপহার প্রদান করা হয়েছে। 

বানিয়াচংয়ের ৯৬’র বন্ধুদের উদ্যোগে ড্রেস উপহার প্রদান করা হয়। 

সোমবার (২৭ফেব্রুয়ারী) সকাল ১১টায় বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্কুল ড্রেস উপহার প্রদান অনুষ্ঠিত হয়েছে।

৯৬ ব্যাচের সমন্বয়ক লুতফুর রহমান ছোটনের সভাপতিত্বে ও ফার্মাসিস্ট মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং ১ নম্বর উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও শিক্ষানুরাগী মিজানুর রহমান খান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আসাদুর রহমান খান, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ চন্দ, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া, সোনালী ব্যাংক কর্মকর্তা তপন ভট্টাচার্য, মোয়াজ্জেম হোসেন সোহেল, শিক্ষক বশির আহমেদ প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা আজকে তোমাদের উপহার দিচ্ছি। তোমরা পড়ালেখা করে যোগ্য মানুষ হয়ে আবার অন্যদেরকে এভাবে উপহার দিবে।

মানুষকে সহযোগিতা করবে, মানুষের পাশে দাঁড়াবে। তাহলে এদেশ একদিন সত্যিকারের সোনার বাংলায় পরিনত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন