• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি
প্রকাশ : May 19, 2023

বালাকান্দা বাজারে অগ্নিকান্ডে ৮ টি দোকানঘর পুড়ে ছাই প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১১৯ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩

মোঃআব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালাকান্দা বাজারে অগ্নিকান্ডে ৮টি দোকানঘর পুড়ে ছাই। এ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বালাকান্দা বাজারে সরেজমিন গিয়ে জানা যায়, বুধবার দিবাগত রাত অনুমান সাড়ে তিন টার সময় বালাকান্দা বাজারের মুদির দোকান ব্যবসায়ি সুহেল মিয়ার দোকানে পল্লী বিদ্যুৎতের লাইন শর্ট সাকিট হয়ে অগ্নিকাণ্ডে প্রথমে তার দোকানের সব মালামাল পুড়ে ব্যবসায়ি মালেক,আনোয়ার মিয়া,ফিরোজ মিয়া,নবীর হোসেন,জলিল মিয়া,লিটন মিয়ার দোকানে আগুন লেগে নগদ টাকা, মোবাইল ফোন, এসি মেশিন পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজা, সদস্য ও প্যানেল চেয়ারম্যান ইউনুছ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্যবসায়ি সুহেল মিয়া বলেন, আমার দোকানে আগুন লাগেছে রাত অনুমান সাড়ে তিন টার সময়। আগুন লাগার পর ঘন্টার পর ঘন্টা যাবৎ পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করেছি কিন্তু কেউ রিসিভ না করায় আমাদের এত বড় ক্ষতি হয়েছে। আমার দোকানে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন কিভাবে পরিবারের খরচ চালাব ভেবে পাচ্ছি না। আমরা যারা ক্ষতিগ্রস্থ হয়েছি। আমাদের বিষয়ে সুবিবেচনা করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

বালাকান্দা ব্যবসায়ি সমিতির সভাপতি আলাউর রহমান জানান, রাত সাড়ে ৩টার সময় সুহেলের দোকান সহ ৮টি দোকানে আগুন লেগে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার পর পল্লীবিদ্যুৎ অফিসে ১৮টি কল করেছি কিন্তু কেউ রিসিভ করেননি। তাদের গাফিলতির কারনে ৮ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ওয়াড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক (অবঃ) সাজেন্ট দুলাল মিয়া জানান, বাজারে আগুন লেগেছে রাত প্রায় সাড়ে তিন টার সময়। বিদ্যুৎ লাইন অফ করার জন্য সাড়ে তিনটা থেকে ভোর সাড়ে ৪টা পযন্ত অফিসে ফোন করেছি কিন্তু কেউ ফোন রিসিভ করেননি। তাই একটি দোকান পুড়ে আরো সাতটি দোকান পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন