• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : May 25, 2023

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কোন বিরোধ নেই- সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩৬ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বাংলাদেশের নির্বাচনে কেউ অনিয়ম করলে, বাধা দিলে তাদের শাস্তির আওতায় আনা হবে। নির্বাচন কমিশনে এই বিধান আছে। মার্কিন যুক্তরাষ্ট্র শাস্তি দেওয়ার কে। সুতারাং এখানে ভয়ের কিছু নেই। মন্ত্রী বলেন, প্রত্যেকটা রাষ্ট্র স্বাধীন, প্রত্যেক দেশের আইন ও সংবিধান আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ আছে তারা সারা দুনিয়াতে তাদের স্বার্থের বিনিময়ে কাজ করে। আমাদের দেশ স্বাধীন, আমরা আমাদের স্বার্থের বিবেচনায় কাজ করব। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদের কোন বিরোধ নেই। আবারও বলছি কেউ বাংলাদেশের নির্বাচনে বাধা সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিত্যপণ্যের বাজার নিয়ে মন্ত্রী বলেন, পেঁয়াজ আমদানি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বাংলাদেশে যারা পেঁয়াজের সিন্ডিকেট করেছেন তাদের পিয়াজ এখন পঁচে নষ্ট হয়ে যাবে। তাই সময় আছে এখনও কম দামে পেঁয়াজ বিক্রি শুরু করুন।
তিনি বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এফ আই ভি ডি বি হলরুমে ‘সুনামগঞ্জ হাওর এলাকার সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার নিমিত্ত সম্ভাব্যতা” সমীক্ষা শীর্ষক প্রকল্পের উপর মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, বাপাউবো ঢাকার অতিরিক্ত মহাপরিচালক (পূর্বরিজিয়ন) এস এম শহীদুল ইসলাম। 
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
২৫.০৫.২০২৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন