• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : October 24, 2025

যাদুকাটা নদীতে বিজিবি ও প্রশাসনের অভিযান অব্যাহত থাকায় অবৈধভাবে পাড় কাটা বন্ধ,স্বস্তিতে নদীতীরের এলাকাবাসী

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫৩ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

চলমান ডেক্স: সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র প্রস্তাবনা অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসনসহ সম্মিলিত প্রচেষ্টায় সরকারের লীজকৃত এরিয়া ছাড়া কিছু স্থানীয় অসুাধ ও একটি কুচক্রীমহল কর্তৃক নদীর পাড় কাটাচক্রের হাত থেকে বালু মহাল এরিয়া এখন সুরক্ষিত রয়েছে।

আজ শুক্রবার যাদুকাটা নদীতে বিজিবির সদস্যদের টহল জোরদারের দৃশ্যটি নদী তীরবর্তী গ্রামগুলোর অসহায় মানুষের নজর কেড়েছে এবং তারা স্বস্থিতে নিঃশ্বাস ফেলছেন। প্রাকৃতিক সৌন্দর্যের অপরা সম্ভাবণাময় পর্যটন স্পষ্ট হিসেবে খ্যাত যাদুকাটা নদী ও বারিকেরটিলা,শিমুলবাগান এরিয়া এখন সুরক্ষিত। নদীতে নেই কোন অবৈধ বালু উত্তেলেনে ড্রেজার মেশিনের তান্ডব। কিন্ত সপ্তাহখানের আগেও এই নদীতে স্থানীয় একটি প্রভাবশালী কুচক্রীমহল দখলকৃত খাস জমি বিক্রি করেছিল বালুখেকোদের নিকট। যার কারণে নদী তীরবর্তী পাড়ের জমি অবৈধভাবে বালু লুট করে নেওয়ার কারণে নদী তীরবর্তী গ্রামগুলো ভাঙ্গনের সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু এক সপ্তাহ ধরে সিভিল প্রশাসনকে সাথে নিয়ে টাস্কফোর্স গঠন করে সীমান্ত বাহিনী বিজিবি”র সদস্যরা নদীর বালুমহালে নিয়মিত অভিযান পরিচালনা করায় নদীতে পূর্বে ও সৌন্দর্য্য আবারো ফিরে আসতে শুরু করেছে।

এলাকাবাসি বর্তমান স্থীতিশীল অবস্থা বজায় রেখে বৈধ উপায়ে ইজারাভূক্ত এলাকা থেকে সনাতন পদ্ধতিতে যেন ইজারাদারগণ বালু উত্তোলন করেন। এজন্য বিজিবি,পুলিশসহ প্রশাসনের কার্যকর পদক্ষেপে সর্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আসার ফলে বর্তমান স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য সরকার ও প্রশাসনের নিকট জোর দাবি জানান।

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির জানান,ভবিষ্যৎ এ যদি কেহ নিয়ম ভঙ্গ করে অবৈধভাবে বালু উত্তোলন করতে চেষ্টা করেন তাহলে সাথে সাথে সিভিল প্রশাসন,স্থানীয় জনসাধারনকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে । তিনি আরো বলেন,অবৈধ বালু উত্তোলন বন্ধে চব্বিশ ঘন্টা বিজিবি”র সদস্যা নিয়োজিত থাকলে সীমান্ত সুরক্ষাসহ অস্ত্র,মাদক চোরাচালান বন্ধে বিজিবি”র মূল দায়িত্ব ব্যাহত হবে বলে তিনি আশংঙ্কা প্রকাশ করেন। তাছাড়া দেশের প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভাবণাসময় পর্যটন স্পষ্ট হিসেবে খ্যাত রুপের রানী যাদুকাটা,বারেকটিলা,শিমুলবাগান ও ৩৬০ আউলিয়ার দেশ পূণ্যভূমি সিলেট-সুনামগঞ্জের যাদুকাটা নদীর পাড়ে রয়েছে হযরত(রহঃ) শাহ আরেফিনের মাজার ও হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভূর বাড়িসহ আরো অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। বর্তমান অবস্থা বজায় থাকলে লোকালয় পর্যটন স্পর্টসহ নদী,গ্রাম ভাঙ্গণ রোধ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন